কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন কুলিয়ারচরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু মাদক সেবনের দায়ে যুবককে দুই মাসের কারাদণ্ড পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলন চিংড়িতে জেলি, বেকারিতে নকল ‘হরলিক্স’—শ্রীমঙ্গলে ৬০ হাজার টাকা জরিমানা কোরেক্সসহ দুই পুলিশ সদস্য ডিবির হাতে ‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা পরিবর্তনের প্রত্যয়ে কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা গোলাম রব্বানী সৈয়দ হারুন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, শ্রমিক গুরুতর আহত নিয়ামতপুর ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আসন্ন ৭ন শ্রীমন্তপুর ‎ ‎সেনাকর্মকর্তা সেজে স্কুলছাত্রীকে ধর্ষণ: মোংলায় গ্রেপ্তার ভুয়া মেজর পারভেজ বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে হামের রোগীর পাশাপাশি বাড়ছে নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা মধুপুরে চিকিৎসার কথা বলে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক-১ নোয়াখালীতে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ হাতিয়ার ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নাগেশ্বরী থানা পুলিশের হাতে আটক কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার বাঘায় চুরির ঘটনায় গনপিটুনিতে নিহত -১

জাতিসংঘের ১৯০ জন কর্মী হামাসের সঙ্গে জড়িত, দাবি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 30-01-2024 02:00:39 pm

জাতিসংঘের ১৯০ জন কর্মী হামাসের সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছে ইসরায়েল। এছাড়া গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার সময় জাতিসংঘের কিছু কর্মী অপহরণ এবং হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল বলে দাবি জানিয়েছে দেশটি।


সম্প্রতি ইসরায়েলের ৬ পৃষ্ঠার এক গোয়েন্দা নথিতে এই দাবি করেছে দেশটি। ইতোমধ্যে ইসরায়েলের এই অভিযোগের জেরে ফিলিস্তিনে নিযুক্ত জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ-এর অর্থায়ন স্থগিত করেছে বেশ কিছু দেশ।


৩০ জানুয়ারি, মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।


প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের ৬ পাতার গোয়েন্দা নথিটি রয়টার্স দেখেছে। এতে অভিযোগ করা হয়েছে, শিক্ষকসহ ইউএনআরডব্লিউএ-এর প্রায় ১৯০ জন কর্মী হামাস বা ইসলামিক জিহাদের সদস্য হিসাবে কাজ করছে। নথিতে তাদের ১১ জনের নাম ও ছবিও রয়েছে।


এ প্রসঙ্গে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের এই গোয়েন্দা নথির অনুলিপি পায়নি। যদিও অভিযোগ সামনে আসার পর ইউএনআরডব্লিউএ তাদের কিছু কর্মীকে বরখাস্ত করেছে এবং অভিযোগগুলো তদন্ত করার কথা জানিয়েছে।


ইসরায়েলের গোয়েন্দা নথিতে বলা হয়েছে, অভিযুক্ত ১১ জনের মধ্যে একজন হচ্ছেন স্কুল কাউন্সেলর। তিনি ইসরায়েলে হামাসের হামলার সময় এক নারীকে অপহরণের জন্য তার ছেলেকে সহায়তা করেছিলেন।


ইসরায়েলের দাবি, হামাসের সেই হামলায় ১২০০ জন নিহত হয় এবং আরও ২৫৩ জনকে বন্দি করা হয়েছে। তাদের গোয়েন্দা নথিতে ইউএনআরডব্লিউএ-এর আরেক কর্মীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এতে বলা হয়েছে, ইসরায়েলের এক সেনার মরদেহ গাজায় নিয়ে যাওয়ার কাজে তিনি জড়িত ছিলেন। এছাড়া হামাসের হামলাকারী এবং তাদের অস্ত্র বহনের জন্য পিক-আপ ট্রাক চলাচলের গতিবিধিও এই ব্যক্তি সমন্বয় করেছিলেন।


গোয়েন্দা নথিতে তৃতীয় আরেকজন ইউএনআরডব্লিউএ-কর্মীকে ইসরায়েল সীমান্তের বিরি গ্রামে তাণ্ডব চালানোর জন্য অভিযুক্ত করা হয়েছে। সেই হামলায় ওই গ্রামের দশ ভাগের এক ভাগ বাসিন্দা হামাসের হাতে নিহত হয়েছিল।


এছাড়া চতুর্থ একজনের বিরুদ্ধে রেইমের সেনা ঘাঁটিতে আক্রমণে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে। ইসরায়েলের দাবি, গানের অনুষ্ঠানেও হামলায় জড়িত ছিলেন তিনি। সেখানে ৩৬০ জনেরও বেশি লোক মারা গিয়েছিল।


ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, ইউএনআরডব্লিউএ প্রধান ফিলিপ লাজারিনির পদত্যাগ করা উচিত। ‘ইউএনআরডব্লিউএর কর্মীরা গত ৭ অক্টোবরের গণহত্যায় অংশগ্রহণ করেছিল। লাজারিনির উচিত চলে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া এবং পদত্যাগ করা।’


এদিকে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতায়েহ ইসরায়েলকে সংস্থাটির ওপর ‘পূর্বপরিকল্পিত রাজনৈতিক আক্রমণ’ করার জন্য অভিযুক্ত করেছেন। একইসঙ্গে জাতিসংঘের এই সংস্থাটির সাহায্য তহবিল পুনরায় চালু করারও আহ্বান জানিয়েছেন তিনি।


রয়টার্স বলছে, ইসরায়েলের এই গোয়েন্দা নথিটি এমন একটি সূত্র তাদেরকে দিয়েছেন যার নাম বা জাতীয়তা চিহ্নিত করা যায়নি। তবে ওই সূত্র জানিয়েছে, ইসরায়েলের গোয়েন্দারা এই নথি তৈরি করেছে এবং পরে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিয়েছে। এরপরই যুক্তরাষ্ট্র গত শুক্রবার ইউএনআরডব্লিউএ-তে অর্থায়ন স্থগিত করেছে। 


এদিকে ইউএনআরডব্লিউএ কিছু কর্মীকে বরখাস্ত করেছে এবং অভিযোগগুলি তদন্ত করছে বলে জানিয়েছে সংস্থাটি। তবে ফিলিস্তিনিরা ইউএনআরডব্লিউএ কে কলঙ্কিত করার জন্য ইসরায়েল মিথ্যা তথ্য ছড়াচ্ছে।


এদিকে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতায়েহ ইসরায়েলকে সংস্থাটির ওপর ‘পূর্বপরিকল্পিত রাজনৈতিক আক্রমণ’ করার জন্য অভিযুক্ত করেছেন। একইসঙ্গে জাতিসংঘের এই সংস্থাটির সাহায্য তহবিল পুনরায় চালু করারও আহ্বান জানিয়েছেন তিনি।


উল্লেখ্য, ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থান সংস্থা ইউএনআরডব্লিউএ গাজায় কাজ পরিচালনা করা জাতিসংঘের বৃহত্তম সংস্থা। সংস্থাটি গাজা, পশ্চিম তীর, জর্ডান, লেবানন এবং সিরিয়ার ফিলিস্তিনিদের স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং অন্যান্য মানবিক সহায়তা প্রদান করে। গাজার অভ্যন্তরে সংস্থাটির প্রায় ১৩ হাজার কর্মী রয়েছে।


আরও খবর







6a66e2c265a49-270726104658.webp
ওয়াশিংটনের গুলিতে ২ নিহত, আহত ৫

৪২ দিন ১৯ ঘন্টা ২৩ মিনিট আগে