রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

কলাম: সম্পর্কের মধ্যে পরস্পরের সম্মান এবং শ্রদ্ধাবোধ খুবই দরকার।

সম্পর্কে সম্মান এবং শ্রদ্ধাবোধ এমনি এমনি জন্মায় না। বিশ্বস্ততা, গুরুত্ব, ভালোবাসা এবং নির্ভরতার আশ্বাস থেকেই মূলত সম্পর্কে সম্মান এবং শ্রদ্ধাবোধ জন্মায়।

একটা মানুষের প্রতি আপনি যতটা সদয় হবেন, সেই মানুষটাকেও আপনার প্রতি একই ভাবে সদয় হতে হবে। তবেই তো সম্পর্ক সুন্দর। 

আপনি কাউকে সবকিছুর চাইতে প্রায়োরেটি দিচ্ছেন বলেই যে সেও আপনাকে ঠিক একইভাবে প্রায়োরেটি দিবে, এমনটাও নয়। তবে সম্পর্ক সুন্দর করতে চাইলে, অবশ্যই পরস্পর পরস্পরকে সমান প্রায়োরেটি দিতে হয়।

যখন দু'জন দু'জনকে সমান ভাবে ভরসা করতে পারবেন, গুরুত্ব দিতে পারবেন, ভালোবাসতে পারবেন, ঠিক তখনই কেবল সম্পর্কে সম্মান ব্যাপারটা আপনাআপনি চলে আসবে।

মানুষ তার ব্যক্তিগত সম্পর্কের মানুষদের কাছ থেকে সামান্য একটু গুরুত্ব চায়। গুরুত্ব পেলেই মানুষের অভিযোগ করার কোনো কারণ থাকে না। আর যখন সে প্রায়োরেটি পায়, তখন সে সম্পর্কের প্রতি হয় শ্রদ্ধাশীল।

আপনি যতই উদাসীন মনা হোন না কেন, যখন দেখবেন একটা মানুষ আপনাকে সবকিছুর চাইতে বেশি প্রায়োরেটি দিচ্ছে, তখন আপনিও তার প্রতি যত্নবান হতে বাধ্য। 

পরস্পরের মধ্যে এই বোঝাপড়ার বিষয়টা যত গাঢ় হবে, সম্পর্ক ঠিক তত বেশি মজবুত হতে থাকবে। একে অপরের প্রতি বিশ্বাস বেড়ে যাবে, ভালোবাসা বেড়ে যাবে। 

লেখক : প্রণব মন্ডল, কবি এবং কলামিস্ট।

Tag
আরও খবর