শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

চকরিয়ায় ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে পুলিশের ওপর হামলা, আহত ৪

কক্সবাজারের চকরিয়ায় সাহারবিল ইউপি চেয়ারম্যান নবী হোছাইনকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় চেয়ারম্যানের সদস্যদের হামলা ও ইটের আঘাতে ৪ পুলিশ সদস্য আহত হয়।


মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাতে উপজেলার সাহারবিল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কোরালখালীস্থ নবী হোছাইন চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালায় পুলিশ।


এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করেছে। তবে সুকৌশলে ইউপি চেয়ারম্যান নবী হোছাইন পালিয়ে যান। চেয়ারম্যান নবী হোছাইনের বিরুদ্ধে আদালতের পরোয়ানা জারি ছিল বলে পুলিশ সূত্রে জানায়।


পুলিশ সূত্রে জানা গেছে, চেয়ারম্যান নবী হোছাইনের বিরুদ্ধে আদালতের পরোয়ানা জারি হওয়ার পর থানা পুলিশের একটি টিম অভিযান চালায়। এ সময় তার বাড়ির তৃতীয় তলার ছাদ থেকে শতাধিক ব্যক্তি পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। ওইসময় তাদের হামলায় পুলিশের ৪ সদস্য আহত হয়। পুলিশের চোখ ফাঁকি দিয়ে এ সময় সুকৌশলে চেয়ারম্যানসহ অনেকেই বাড়ি থেকে পালিয়ে যায়। পরে পুলিশ ধাওয়া করে ৫ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।


হামলার ঘটনায় আহত পুলিশ সদস্যরা হলেন, এসআই মিজানুর রহমান, এসআই মোহাম্মদ আল ফোরকান, কনস্টেবল ছদরুল আমিন ও রাজু আহমদ। আহত চার পুলিশের মধ্যে তিনজন প্রাথমিক চিকিৎসা নিলেও মাথায় গুরুতর আহত হওয়ায় ছদরুল আমিনকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।



গ্রেপ্তারকৃতরা হলেন, চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কোরালখালী এলাকার আরমান হোসেন, মোস্তফা কামাল, বিএমচর এলাকার নুরশেদুল ইসলাম ছোটন, শাহপুরা এলাকার জয়নাল উদ্দিন ও আমির হোসেন।


সাহারবিল ইউনিয়নের আলোচিত ইউপি চেয়ারম্যান নবী হোছাইনের বিরুদ্ধে চকরিয়াসহ বিভিন্ন থানায় গরু চুরিসহ ১৩টি মামলা রয়েছে। এর মধ্যে দুই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।


এ হামলার ঘটনায় ২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতসহ ৮৪ জনকে আসামি করে চকরিয়া থানার এসআই মিজানুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।



তিনি বলেন, সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবী হোছাইনের বিরুদ্ধে ১৩টি মামলা থাকলেও দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। আসামি বাড়িতে অবস্থান করছে জানতে পেরে থানা, ফাঁড়ি ও বিটের পুলিশের একাধিক টিম নবী হোছাইনকে গ্রেপ্তারে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নবী হোছাইন তার সন্ত্রাসীদের দিয়ে কাজে বাধা দেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে সন্ত্রাসীরা নবী হোছাইনের বাড়ির ছাদ থেকে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। পুলিশ জানমালের ক্ষতি হবে চিন্তা করে পিছে চলে আসে এবং থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পাঁচ সন্ত্রাসীকে গ্রেপ্তার করে। তবে পরোয়ানাভুক্ত আসামি নবী হোছাইন পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।


ওসি আরও বলেন, পরোয়ানাভুক্ত আসামিসহ পুলিশের কাজে বাধা ও হামলার অভিযোগে ২৪ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতপরিচয় আরও ৫০-৬০ জনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে। ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তার করতে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করছে।


Tag
আরও খবর