ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

টেকনাফে ২০০ নৌকার মালিক, মাঝি এবং সারেং কে ১৬দিনব্যাপী প্রশিক্ষণ দিলেন মৎস্য দপ্তর

কক্সবাজারের টেকনাফে মাছের আহরণোত্তর পরিচর্যা ও সংরক্ষণ পদ্ধতি বিষয়ক” ৮ টি ব্যাচে মোট ২০০ জন নৌকার মাঝি, সারেং ও মালিককে প্রশিক্ষণ প্রদান করেছেন সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর।

টেকনাফ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে দুইদিন করে মোট ১৬দিন সাস্টেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিসারিজ প্রজেক্ট এর আওতায় এ প্রশিক্ষণ প্রদান করা হয়।


উক্ত প্রশিক্ষণের ৮টি ব্যাচে রিসোর্স স্পীকার হিসেবে উপস্থিত ছিলেন,কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান, উপ-প্রকল্প পরিচালক ফারহানা লাভলী।


এসময় তাঁরা বলেন, মাছের আহরণ থেকে শুরু করে ভোক্তা পর্যায় পর্যন্ত মাছের গুণগত ও পরিমাণগত ক্ষতি এবং এ ক্ষতি নিরসনে করণীয় বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়া,প্রশিক্ষণগুলোতে সমন্বয়কারী ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা জৈষ্ঠ মৎস্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন এবং উপজেলা মেরিন ফিসারিজ অফিসার দুলাল কান্তি দে।প্রতিবছর দেশে প্রায় এক-তৃতীয়াংশ মাছ নষ্ট হয়ে যায়। যার বাজার মূল্য প্রায় ২০ হাজার কোটি টাকা ‘। প্রতি ব্যাচে দুইদিন ব্যাপি এ ক্ষতির কারণ ও প্রশমন বিষয়ে আলোচনা করা হয়। মৎস্য সংশ্লিষ্ট সকলের সচেতনতায় পারে এ ক্ষতি কমিয়ে দেশের অর্থনীতিকে আরো সমৃদ্ধ ও ক্ষুধা – দারিদ্র্য মুক্ত সোনার বাংলা গড়তে সহায়তা আহবান জানান প্রশিক্ষকরা।


এদিকে, প্রশিক্ষণপ্রাপ্ত জেলেরা জানান, এ প্রশিক্ষণ পেয়ে তাঁরা উপকৃত হয়েছেন এবং একটি মাছ যেন নষ্ট না হয় সেটি তাঁরা অঙ্গীকার করেছেন।


Tag
আরও খবর