শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

কক্সবাজারে টিকটক সেলিব্রিটি আটক

হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জাহানারা ওরফে ইতি আক্তার। তিনি এখন একজন টিকটক ‘সেলিব্রিটি’। দীর্ঘ ১৭ বছর ধরে পালিয়ে ছিলেন। শেষপর্যন্ত তাকে গ্রেফতার করেছে র‌্যাব।


মঙ্গলবার কক্সবাজারের সদর থানাধীন তারাবনিয়াছড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


বুধবার (৩১ জানুয়ারি) র‌্যাব-১০ এর কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার এ তথ্য জানান।


ইতি আক্তারের বিরুদ্ধে রাজধানীর মিরপুর মডেল থানায় হত্যা মামলা রয়েছে। সেই মামলায় যাবজ্জীবন সাজা হয় তার। তার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে।


র‌্যাব কর্মকর্তা জানান, গ্রেফতার ইতি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বলে স্বীকার করেছেন। তিনি মামলার পর আদালত থেকে জামিন নিয়ে ঢাকা-কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় ছদ্মবেশ ধারণ ও পরিচয় গোপন করে ১৭ বছর আত্মগোপন ছিলেন। তাকে আইনের আওতায় আনতে র‌্যাব-১০ কাজ শুরু করে এবং দীর্ঘ চেষ্টার পর তার অবস্থান কক্সবাজার সদরে শনাক্ত হয়। পরবর্তীতে র‌্যাব-১৫ এর সহায়তায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তাকে।

Tag
আরও খবর