শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

নিয়ম না মেনে কর্মকর্তা নিয়োগ হয় সিবিআইইউ’তে

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নিয়মনীতি তোয়াক্কা না করে ডেপুটি রেজিস্ট্রার নিয়োগ দিয়েছে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (সিবিআইইউ) কর্তৃপক্ষ। গত ২২ জানুয়ারি নিয়মবহির্ভূতভাবে মাসুকুর রহমানকে ডেপুটি রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দেওয়া হয়।


নাম প্রকাশে অনিচ্ছুক ওই বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা এই অভিযোগ তোলেন।



ইউজিসির নিয়ম এবং বিশ্ববিদ্যালয়ের সার্ভিস রুল অনুযায়ী একজন ডেপুটি রেজিস্ট্রার হতে কমপক্ষে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে ৫ বছর সহকারী রেজিস্ট্রার হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। নিয়ম হলো যদি পদ খালি হয় তবে বিজ্ঞাপন দিতে হবে দুইবার। একবার না পাওয়া গেলে দ্বিতীয়বার দিতে হবে। দ্বিতীয় বারেও না পাওয়া গেলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে লিখিতভাবে জানাতে হবে যে আমরা যোগ্য কাউকে পাচ্ছি না। আমরা চুক্তি ভিত্তিক নিয়োগ দিতে চাচ্ছি। এরপর বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন যাচাই বাছাই করে সিদ্ধান্ত দিবে। কিন্তু কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যাপারে এধরনের কোন সিদ্ধান্ত নেওয়াই হয়নি।


জানা গেছে, যে বিজ্ঞাপন এর ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে সেখানে ডেপুটি রেজিস্ট্রার চাওয়া হয়নি। এছাড়া নিয়োগ প্রাপ্ত ব্যক্তির অভিজ্ঞতা শুধুমাত্র ১ বছর তাও সহকারী অফিসার হিসেবে। নিয়োগ প্রক্রিয়ায় একটা নিয়োগ বোর্ড গঠন করতে হয়। এখানে তা করা হয়নি।


এসব নিয়মনীতি না মেনে কিভাবে ডেপুটি রেজিস্ট্রার নিয়োগ দেওয়া হল এটা নিয়ে ঘুরপাক খাচ্ছে বড় প্রশ্নবোধক চিহ্ন। এসব বিষয় নিয়ে ইউনিভার্সিটির উপাচার্য গোলাম কিবরিয়া ভুঁইয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি এবিষয়ে কথা বলতে রাজি হননি।



তবে বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান আতাউল্লাহ খালেদ জানিয়েছেন, বিষয়টি আমি অবগত নয়। আমি রেজিস্ট্রার না থাকাতে অতিরিক্ত দায়িত্ব পালন করছি। তবে এটা এ্যাডহক কমিটি চাইলে নিয়োগ দিতে পারে। হয়তো এ্যাডহক কমিটি এটা নিয়োগ দিয়েছে। আরও বিস্তারিত জানতে হলে জেনে জানাতে হবে বলে জানান তিনি।


এবিষয়ে জানতে ট্রেজারার প্রফেসর মোহাম্মদ তৌহিদের সাথে যোগাযোগ করা হলে তিনি অফিসে যোগাযোগ করতে বলেন।


এদিকে ডেপুটি রেজিস্ট্রার ছাড়াও একইভাবে নিয়োগ দেওয়া হয়েছে সহকারী পরিচালক (অর্থ) শহীদুল ইসলাম চৌধুরীকেও। তার বেলায়ও নিয়োগ বোর্ড করা হয়নি। জানা গেছে, শহীদুল ইসলাম চৌধুরী আগে বেসরকারি সংস্থায় কর্মরত ছিলো। সেখান থেকে এনে পছন্দমতো ব্যক্তিকে বসিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।



এবিষয়েও বিশ্ববিদ্যালয়ের কেউ মুখ খোলেনি।


এছাড়াও কিছুদিন পর পর নিজেদের ইচ্ছায় নিয়োগ দেওয়া হয় শিক্ষক। শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও মানা হয়নি ইউজিসির কোন নির্দেশনা।


এসব বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয়টির দায়িত্বপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পরিচালক ওমর ফারুখ বলেন, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ডেপুটি রেজিস্ট্রার নিয়োগের বিষয়ে কিছুই জানি না। জানানোও হয়নি। পুরো বাংলাদেশে ১১৪ টি বিশ্ববিদ্যালয় আছে কোথায় কি নিয়োগ হচ্ছে এসব তো খবর রাখা সম্ভব হয়না। বিশ্ববিদ্যালয়ে নিয়োগ কমিটি আছে, বোর্ড আছে তারা নিয়োগ দিবে। আর কোন অনিয়ম হলে সেটি ইউজিসি কর্তৃপক্ষ দেখবে। কোন অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে।

Tag
আরও খবর