শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

রামুতে পৃথক সড়ক দূর্ঘটনায় অষ্টম শ্রেণির ছাত্রসহ নিহত ২

কক্সবাজারের রামুতে পৃথক সড়ক দূর্ঘটনায় অষ্টম শ্রেণির ছাত্রসহ দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহষ্পতিবার, সকাল ৮ টায় কক্সবাজার-চট্টগ্রাম সড়কের রামু উপজেলার জোয়ারিয়ানালা বাজার ও সকাল সাড়ে ৭ টায় রশিদনগর ইউনিয়নের পানিরছড়া মামুন মিয়ার বাজার এলাকায় এসব দূর্ঘটনা ঘটে।

এতে নিহতরা হলেন, জোয়ারিয়ানালা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পূর্ব নোনাছড়ি এলাকার আনোয়ার মিয়ার ছেলে জোয়ারিয়ানালা হাজ¦ী মোহাম্মদ সাঁচি উচ্চ বিদ্যালয়ের অস্টম শ্রেণির ছাত্র মো. শাহেদ রানা (১৪) ও রশিদনগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পূর্ব হামিরপাড়া গ্রামের মো. বাবুলের ছেলে সাইফুল ইসলাম (৩০)।

জোয়ারিয়ানালা হাজ¦ী মোহাম্মদ সাঁচি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. নাছির উদ্দিন জানিয়েছেন- সকালে প্রাইভেট পড়তে আসার সময় জোয়ারিয়ানালা বাজারের পাশে দাঁড়ানো অবস্থায় অস্টম শ্রেণির ছাত্র মো. শাহেদ রানাকে সজোরে ধাক্কা দেয় কক্সবাজারমুখি যাত্রীবাহি বাস ‘হানিফ’। মূমূর্ষ অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান। দূর্ঘটনার পর ঘাতক গাড়িটি পালিয়ে যায়।

এরআগে সকাল সাড়ে সাতটায় রামুর রশিদনগর ইউনিয়নের পানিরছড়া মামুন মিয়ার বাজারে মারছা নামক যাত্রীবাহি বাসের সাথে মাহিন্দ্রা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে প্রাণ হারান যুবক সাইফুল ইসলাম। নিহত সাইফুল ইসলাম মাহিন্দা গাড়ির যাত্রী ছিলেন। এ ঘটনায় আশরাফ ও আবদুর রহমান নামের আরও ২ জন যাত্রী আহত হয়েছেন।

রামু ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল বারী ইবনে জলিল পৃথক সড়ক দূর্ঘটনায় ২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন- রশিদনগরে দূর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এছাড়া জোয়ারিয়ানালায় স্কুল ছাত্রকে চাপা দেয়া গাড়িটি আটকের চেষ্টা চলছে।

Tag
আরও খবর