লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা বাবার সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় থেমে গেল ফারিয়ার জীবন ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির

তানোরে দেহ ব্যবসার অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতার ভাই গ্রেফতার

তানোরে দেহ ব্যবসার অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতার ভাই গ্রেফতার


তানোর প্রতিনিধ: রাজশাহীর তানোরে প্রকাশ্যে দিবালোকে নারী দিয়ে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতির বড় ভাই আবুল কাসেম নামের ১জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে বিশেষ অভিযান চালিয়ে তাকে বাড়ি থেকে গ্রেফতার করেন থানা পুলিশ।


জানা গেছে, উপজেলার পাঁচন্দর ইউপির কৃষ্ণপুর গ্রামে দীর্ঘদিন ধরে নারী দিয়ে অনৈতিক কর্মকান্ড চালিয়ে আসছিলো ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল আমিন রাব্বীর বড় ভাই আবুল কাসেম। বিষয়টি এলাকাবাসীরা জানলেও ভয়ে তারা মুখ খুলতে সাহস পায়না। ফলে ওই এলাকার যুব সমাজ ধ্বংসের মুখে পড়েছে। 


এলাকাবাসীর অভিযোগ,দীর্ঘদিন ধরে এমন জঘন্য দেহ ব্যবসাটি করছেন আবুল কাসেম ও তার স্ত্রী সন্তান। কিন্তু আবুল কাসেমের ছোট ভাই স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হওয়ায় তাদের অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পায়না। যার জন্য দিন দিন আরো বেপরোয়া হয়ে উঠেছিলো আবুল কাসেমের দেহ ব্যবসা। তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে আবুল কাসেম কে গ্রেফতার করা হয়েছে। 




Tag