নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

আম বয়ানে বিশ্ব ইজতেমা শুরু, ময়দান ছাপিয়ে সড়কে মুসল্লিদের ঢল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 02-02-2024 02:57:47 am

শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে এবারের বিশ্ব ইজতেমা। আগামী রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার প্রথম পর্ব। ইতো মধ্যে মুসল্লিদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ব ইজতেমা ময়দানসহ আশপাশ এলাকা। প্রথম পর্বের বিশ্ব ইজতেমা শুরুর দুদিন আগে বুধবার থেকেই মুসল্লিরা ময়দানে স্থান না পেয়ে ময়দানের আশপাশের বিভিন্ন অলিগলি, ফুটপাত সড়ক ও আশপাশের খোলা জায়গায় অবস্থান নিয়েছেন।


শুক্রবার (২ জানুয়ারি) বাদ ফজর পাকিস্তানের মাওলানা আহমদ বাটলা সাহেবের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। তার বয়ান তরজমা করেন বাংলাদেশের মাওলানা নুরুর রহমান। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের মিডিয়া সমন্বয়ক মো. হাবিব উল্ল্যাহ্ রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, মাওলানা আহমদ বাটলা সাহেবের বয়ানের পর সকাল ১০টায় তালিম করবেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক সাহেব। তার তালিমের পরই দেশের বৃহত্তম জুমার নামাজের প্রস্তুতি শুরু করা হবে। জুমার নামাজ পড়াবেন বাংলাদেশের মাওলানা জুবায়ের সাহেব। বাদ জুমা বয়ান করবেন জর্ডানের মাওলানা খতিব সাহেব, বাদ আছর বাংলাদেশের হাফেজ মাওলানা জুবায়ের সাহেব ও বাদ মাগরিব ভারতের মাওলানা আহমদ লাট সাহেব বয়ান করবেন।


প্রথম পর্বের বিশ্ব ইজতেমা শুরুর দুদিন আগে বুধবার থেকেই মুসল্লিরা ময়দানে স্থান না পেয়ে ময়দানের আশপাশের বিভিন্ন অলিগলি, ফুটপাত সড়ক ও আশপাশের খোলা জায়গায় অবস্থান নিয়েছেন। ইতোমধ্যে মুসল্লির আগমনে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে ইজতেমা ময়দান।


বিশ্ব মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম মিলনমেলা বিশ্ব ইজতেমা। হজরত ইলিয়াস (রহ.) কর্তৃক প্রবর্তিত দাওয়াতে তাবলিগি সাথীদের বার্ষিক সম্মেলন। তাবলিগের কাজকে গতিশীল ও ইসলামের বাণী বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আয়োজন করা হয় বিশ্ব ইজতেমার; যেখানে শতাধিক দেশের মানুষ অংশ নিয়ে থাকেন। এবারের বিশ্ব ইজতেমায় দুদিন আগেই মানুষ জমায়েত হয়েছেন।

আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ১৫ ঘন্টা ১২ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ১৯ ঘন্টা ৫ মিনিট আগে