শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক প্রতিযোগিতা: বাংলাদেশের সেরা ৮-এ কক্সবাজারের মডেল হাই!

গত বছরের ২৭ মে ‘যোগ দাও যুক্তির মেলায়’ স্লোগানকে সামনে রেখে সেন্ট যোসেফ স্কুল থেকেই অনুষ্ঠিত হয় পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক প্রতিযোগিতা। এরপর রাজধানী ঢাকার ৫ টি এলাকাসহ সারা দেশে ৩৫টি জেলায় আঞ্চলিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৩৫ জেলার শ্রেষ্ঠ দল ও ঢাকার পাঁচটি সেরা দলসহ ৪০ দল নিয়ে অনুষ্ঠিত হয়েছিলো জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা।


সেই প্রতিযোগিতায় কক্সবাজার ও বান্দরবান জেলা নিয়ে গঠিত কক্সবাজার-বান্দরবান জোনের চ্যাম্পিয়ন হয়ে কক্সবাজার মডেল হাই স্কুল দল জাতীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতায় নামেন।



এতে কক্সবাজার মডেল হাই স্কুল ১ম ও ২য় রাউন্ডে প্রতিপক্ষকে পরাভূত করে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়ে বাংলাদেশের সেরা ৮ বিতর্ক দলের কাতারে উন্নীত হওয়ার গৌরব অর্জন করে।


তবে গত ২৭ জানুয়ারি কোয়ার্টার ফাইনালে ঢাকার কুর্মিটোলা সিভিল অ্যাভিয়েশন স্কুল এন্ড কলেজের কাছে পরাজিত হয়ে তাদের জয়রথ থেমে যায়।

জয়রথ থামলেও মনোরথ থামেনি তাদের। মডেল হাই স্কুলের বিতার্কীকদের হয়ে অনুভূতি প্রকাশ করে বিতর্ক দলের সদস্য আরিবা বলেন, সবচেয়ে আনন্দের বিষয় হলো কক্সবাজারকে উপস্থাপন করতে পেরেছি। আগামী বছর বিজয়ী হয়ে জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছে আছে।


দলনেতা সোহা বলেন, আমাদের দারুণ অভিজ্ঞতা হয়েছে এই প্রতিযোগিতায় অংশ নিয়ে, অনেক শিখেছি, আরও শিখবো। ধন্যবাদ কক্সবাজারবাসীকে আমাদের উপর ভরসা রাখার জন্য। বিতর্ক দলের আরেক সদস্য জানান, আমরা বিজয়ী হতে পারিনি এটার চেয়ে বড় কথা আমাদের অভিজ্ঞতা হয়েছে।



মনোবল ফিরে আনতে প্রধান শিক্ষক রমজান আলী শিক্ষার্থীদের আগামীতে আরও ভালো করার আশ্বাস যোগান এবং ফুল দিয়ে বরণ করেন।


স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বলেন, আমাদের শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি সবকিছুতেই দক্ষ।


পরে বিতর্ক দলের সদস্যদের মাঝে ফুল ও ক্রেস্ট তুলে দেন প্রধান শিক্ষক রমজান আলী এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।


Tag
আরও খবর