শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

দাদিকে রক্ষা করতে গিয়ে কিশোর খুন

কক্সবাজার শহরের সমিতিপাড়ায় দাদিকে হামলাকারীদের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিহত হয়েছে আলাউদ্দিন (১৫) নামে এক কিশোর। এ ঘটনায় তাৎক্ষণিক মো. মুবিন (২২) নামে একজনকে আটক করেছিলেন র‍্যাব।


বৃহস্পতিবার (১ জানুয়ারি) দিবাগত-রাত ২ টার দিকে সমিতিপাড়া ( ৯ নং ওয়ার্ড) বাজারে তাদের চায়ের দোকানে এ ঘটনা ঘটে। এ সময় হামলাকারীদের মারধরে আরো দুই নারী আহত হয়।


নিহত আলাউদ্দিন ওই এলাকার মো. ইমরানের ছেলে। আহত দুই নারী হলেন নুর জাহান বেগম (৫০) ও হুমাইরা আক্তার (২৮)। নুর জাহান নিহত আলাউদ্দিনের দাদি আর হুমাইরা আক্তার হলেন তার ফুফু।


নিহতের পিতা মো. ইমরান জানান, ‘পাড়ার ভিতর থাকা তাদের চায়ের দোকানে প্রায় প্রতি রাতে চা খেতে আসে কিছু বোকাটে যুবক। তারা মাতাল অবস্থায় এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে। বেশিরভাগ সময় তারা চায়ের বিল না দিয়ে চলে যায়। একইভাবে চায়ের বিল চাইতে গিলে সন্ত্রাসীরা আমার মায়ের উপর হামলা চালায়। তারা আমার মায়ের মুখে ছুরিকাঘাত করে। আমার মাকে বাঁচাতে গিয়ে আহত হয় ছোট বোন। পরে আমার ছেলে দাদিকে রক্ষা করতে গেলে তাকে ব্যাপক মারধর করে। এ হামলায় ঘটনাস্থলেই মারা যায় আমার ছেলে। এ হামলার সাথে ছিল ৪-৫ জন যুবক। হামলাকারীদের মধ্যে থেকে মুবিন (২২) নামে একজনকে আটক করেছে টহলরত র‍্যাব। বাকিরা পালিয়েছে।


আমার সন্তান হত্যার সাথে জড়িত অন্যরা হলেন, মধ্যম কুতুবদিয়া পাড়ার মৃত ইয়াকুব আলীর ছেলে ফজল করিম (৩০), একই এলাকার বাবুলের ছেলে আবুল হাসান (২২) ও মেহেদি (২৫)। আমার সন্তান হত্যার বিচার চাই।


আহত নুর জাহান বেগম জানান, ‘তাদের কাছ থেকে চায়ের বিল চাইতে আমাকে মারধর শুরু করে মুখে ছুরিকাঘাত করে। পরে আমার নাতিকে নির্মমভাবে খুন করে।


এ ব্যাপারে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) কায়সার হামিদ জানান, খবর পেয়ে রাত ৩ টার দিকে ঘটনাস্থলে পুলিশ যায়। এ ঘটনায় টহলরত র‍্যাব – ১৫ একজনকে আটক করে। যতটুকু জানা গেছে একদল মাথান এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রয়েছে। হত্যাকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

Tag
আরও খবর






6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ৮ ঘন্টা ৭ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ১২ ঘন্টা ০ মিনিট আগে