শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

রামুতে মৃতদেহ বের করতে চলাচলের পথ দখলমুক্ত করলো প্রশাসন

ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান মিনু বড়ুয়া। বাড়ির সামনের চলাচলের পথটি দখল হওয়ায় মৃতদেহ বের করতে পারছিলেন না পরিবারের সদস্যরা। খবর পেয়ে ওই স্থানে অভিযান চালিয়ে সরকারি খাস জমিতে নির্মিত স্থাপনা উচ্ছেদ করে চলাচলের পথ দখলমুক্ত করে প্রশাসন। রামু উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার বৃহষ্পতিবার, ১ ফেব্রুয়ারি বিকাল ৪ টার দিকে এ অভিযান চালান। প্রশাসনের এমন ভূমিকা প্রশংসিত হয়েছে স্থানীয় জনমনে।


কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের উত্তর মিঠাছড়ি বড়ুয়া পাড়া গ্রামের সুদর্শন বড়ুয়া স্ত্রী মিনু বড়ুয়া অরণি বৃহষ্পতিবার বিকালে মারা যান। মিন বড়ুয়ার ছেলে রুবেল বড়ুয়া জানান- স্থানীয় মৃত বজ্রেন্দ্র ধরের ছেলে খোকন বড়ুয়া, বিনয় বড়ুয়া ও রিকু বড়ুয়া তার বাড়ির সামনের চলাচলের পথ দখল করে সম্প্রতি একটি দোকান ঘর নির্মাণ করেন। এমনকি মায়ের মৃতদেহ বের করার জন্যও তারা পথ দিতে রাজি হচ্ছিলো না।


এতে নিরূপায় হয়ে তিনি বিষয়টি লিখিতভাবে জানালে, রামু উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার তাৎক্ষনিক গিয়ে চলাচলের রাস্তায় নির্মিত ঘেরা-বেড়া ও দোকান ঘর আংশিক ভেঙ্গে দিয়ে চলাচলের পথ দখলমুক্ত করেন।


বড়ুয়া পাড়া সমাজের সর্দার বাবুল বড়ুয়া জানান, চলাচলের পথ দখলমুক্ত করতে স্থানীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও সমাজের নেতৃত্বশীল ব্যক্তিবর্গ চেষ্টা চালালেও জবর-দখলকারিরা তাতে সাড়া দেননি। পরে রুবেল বড়ুয়ার মায়ের মৃতদেহও বের করতে দিচ্ছিলো না চক্রটি। অবশেষ এসিল্যান্ড এর নেতৃত্বে অভিযানে চলাচলের পথটি দখলমুক্ত হয়েছে। প্রশাসনের এ অভিযানে এলাকাবাসী আনন্দিত। এর ফলে একটি অসহায় পরিবার দীর্ঘদিনের জিম্মিদশা থেকে মুক্ত হয়েছে।


রামু উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার জানিয়েছেন- কারো চলাচলের পথে বিঘ্ন সৃষ্ট করা একটা গর্হিত কাজ। এ ধরনের কাজ গণউপদ্রব। পারষ্পরিক সহমর্মিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক প্রতিবেশীদের মধ্যে বজায় থাকলে এ ধরনের অনাকাক্সিক্ষত পরিস্থিতি তৈরী হয় না। এ ধরনের পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন সদা তৎপর থাকবে।


এ ব্যাপারে জানতে চাইলে চলাচলের পথ দখলে অভিযুক্তরা জানান- জমিটি তাদের বাবা বন্দোবস্ত নিয়েছিলো। এমনকি চলাচলের পথ তাদের কিনে নেয়ারও প্রস্তাব দেয়া হয়েছিলো। কিনে না নেয়ায় তারা সেখানে দোকান ঘর তৈরী করেছিলেন।

Tag
আরও খবর