ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

চৌদ্দগ্রামে চোরাইকৃত ক্যাবলসহ চোর চক্রের ০২ সদস্য গ্রেফতার.

চোরাইকৃত ক্যাবলসহ চোর চক্রের ০২ সদস্য গ্রেফতার

কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন রাজেন্দ্রপুর এলাকার নিপ্রো জেএমআই ফার্মা লিঃ এর বাউন্ডারী ওয়ালের ভিতরে ফ্যাক্টরির নির্মানাধীন নতুন ভবনের বিদ্যুৎ লাইনের চলমান কাজে ব্যবহৃত ৩৬ মিটার ইলেক্ট্রিক ক্যাবল গতকাল চুরি হয়ে যায়।

চৌদ্দগ্রাম থানার তদন্তকারী অফিসার তথ্য প্রযুক্তির সহায়তায় এবং বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২৪ ঘন্টার মধ্যে (২ফেব্রুয়ারি)ভোর ০৪.৩০ মিনিটের সময় চৌদ্দগ্রাম থানাধীন ০৬নং ঘোলপাশা ইউনিয়নের হাড়িসর্দার বাজার এলাকায় আন্তঃজেলা চোর চক্রের সদস্য মোঃ রাসেদ(১৯) ও মোঃ শাহ জাহান(৩৫)কে চোরাই ৩৬ মিটার ক্যাবলসহ গ্রেফতার করে। ৩৬ মিটার ক্যাবলের আনুমানিক মূল্য-১,৫৭,০০০/- টাকা। ইলেক্ট্রিক ক্যাবল বহন করা ০১টি মিশুক গাড়ী উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ ত্রিনাথ সাহা তন্ময় বলেন, ফ্যাক্টরির ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম মামলা দায়ের করার ২৪ ঘণ্টার মধ্যে চোরাইকৃত কেবলসহ দুইজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে চুরির মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়েছে।

আরও খবর