দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো দিনাজপুর এসএসসি৯৪ ব্যাচের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি মিলনমেলা

"বন্ধু মানে সময়গুলো হাতের মুঠোয় রাখা, বন্ধু মানে বসে বসে কত স্বপ্ন আঁকা" এই প্রতিপাদ্য ও অতীত স্মৃতিকে বুকে ধারন করে এক উৎসবমুখর ও জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হলো দিনাজপুর এসএসসি ৯৪ ব্রাচের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি মিলন মেলা। ইতিমধ্যে অনেকে আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে বা চিরবিদায় নিয়েছে।কালের বিবর্তনে ক্ষণস্থায়ী এই জীবন ও পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে এটাই স্বাভাবিক । তবে স্মৃতির পাতায় রয়ে যাবে এই দিনটি এবং বিশেষ মুহূর্তগুলি। স্বল্প পরিসর এই জীবনের অতীত এবং বর্তমানের এই মুহুর্তগুলি স্মরণীয় ও স্মৃতির পাতায় ধরে রাখতে দিনাজপুর এসএসসি ৯৪ব্যাচের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি গেট টুগেদারের এই আয়োজন।

শুক্রবার দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের ব্রাক ট্রেনিং সেন্টার সংলগ্ন দি গ্রান্ড দাদুবাড়ী পার্ক এন্ড রিসোর্টে অসংখ্য বন্ধু বান্ধবী ও তাদের পরিবারবর্গের উপস্থিতিতে নানা আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো দিনাজপুর এসএসসি ৯৪ ব্যাচের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি গেট টুগেদার। সুদুর প্রবাস থেকে শুরু করে দেশের বিভিন্ন জায়গায় অবস্থানরত অনেক বন্ধু বান্ধবী তারা তাদের পরিবারবর্গ নিয়ে এই মিলন মেলায় অংশগ্রহণ করে। অনেকে দীর্ঘদিন পর পুরোনো বন্ধু বান্ধবীদের পেয়ে আনন্দে আবেগে আপ্লুত হয়ে পরে অনেকে। ২০২৪সালে অনুষ্ঠিত দিনাজপুর এসএসসি ৯৪ ব্যাচের বন্ধু বান্ধবী ও তাদের পরিবারবর্গের এই মিলন মেলাকে স্মৃতির পাতায় স্মরণীয় করে রাখতে গ্রহণ করা হয় বিভিন্ন কর্মসূচি ।কর্মসূচিগুলোর মধ্যে ছিল ছোট্ট সোনামনি ,বন্ধু,বান্ধবীদের জন্য পৃথক পৃথক খেলার আয়োজন, ছোটদের নৃত্য,কবিতা আবৃত্তি,ব্যান্ডশো, একক ও যুগল সংগীতানুষ্ঠান এবং র‌্যাফেল ড্র। একক সংগীতানুষ্ঠান পরিবেশন করেন বিপাশা মোরছালিন, সুপ্তি প্রমুখ। উল্লেখ মিলন মেলাটি সুস্পন্ন করতে রনো দাসকে আহবায়ক ও রওনক ফেরদৌস বাঁধনেকে সদস্য সচিব করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়।অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে নিয়োজিত ছিলেন নিবন্ধনে শ্যামা,সাঈদ আহম্মেদ, ফুড কমিটিতে ছিলেন আবু সাঈদ,শামীম শেখ,মুর্তজা, ওয়াহিদ রেজা চৌধুরী ইসতিয়াক ও,সাব্বির, খেলাধুলা কমিউনিটিতে ছিলেন সোহেল, রাশেদ, মিন্নাত, মলি, বিপাশা, আপ্যায়ন কমিটিতে ছিলেন বাঁধন, সুজন, মিউজিক কমিটিতে ছিলেন রনো দাস, শাখী, বিপাশা ও তানিয়া এবং পরিবহনে ছিলেন রুমু অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনার দায়িত্বে ছিলেন রুমানা শাখী।

Tag
আরও খবর