ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

ঝিনাইগাতীতে ইঁদুর নিধন অভিযান উদ্বোধন ও আলোচনা সভা

“বছরে ইঁদুর খাচ্ছে শস্য লক্ষ লক্ষ টন, খাদ্য ঘাটতি রুখতে দরবার ইঁদুর নিয়ন্ত্রণ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে ইঁদুর নিধন অভিযান ২০২২ শুরু হয়েছে। ১৭ অক্টোবর সোমবার বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ইঁদুর নিধন অভিযান উদ্বোধন করা হয়। এ উপজেলা কৃষি অফিস হল রুমে উদ্বোধনী ও আলোচনা সভার আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল কবীর। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদারের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার ফরহাদ হোসেনের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ দিলরুবা আক্তার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলমসহ কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ। আলোচনা সভায় উপজেলা মৎস্য অফিসার দিলরুবা আক্তার লাকী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মান্নান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, সাংবাদিক, কৃষক-কৃষাণীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইঁদুর দমনের বিভিন্ন রকম দেশীয় যন্ত্রপাতি ও কলাকৌশল প্রদর্শন করা হয়।

আরও খবর