ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

টেকনাফে এক জালেই ৬৮০ ইলিশ, সোয়া ৩ লাখে বিক্রি

কক্সবাজারের টেকনাফ সমুদ্র উপকূলে এক জালেই ধরা পড়েছে ৬৮০টি ইলিশ। শুক্রবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের লম্বরী পাড়া ঘাটে ইলিশগুলো সোয়া ৩ লাখ টাকায় বিক্রি হয়েছে বলে জানা গেছে।


ট্রলার মালিক সাব্বির আহমেদ লম্বরী পাড়ার বাসিন্দা। তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে চয়জন মাঝিমাল্লা নিয়ে সাগরে মাছ ধরতে যায় ট্রলারটি। বঙ্গোপসাগরে কয়েক কিলোমিটার গভীরে গিয়ে জাল ফেলেন জেলেরা। জাল টেনে তুলতেই দেখেন ভরপুর ইলিশ। একে একে ৬৮০টি ইলিশ ট্রলার ভরে ঘাটে রওনা দেন জেলেরা।


জেলে নুর মোহাম্মদ জানান, ইলিশগুলো ঘাটে আনা হলে ব্যবসায়ী মোহাম্মদ জুনাইদ ৩ লাখ ১৫ হাজার টাকায় কিনে নিয়েছেন।


টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, সাগরে ইলিশের প্রজনন মৌসুমে ২২ ও ৬৫ দিন মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি থাকে। এতে মাছ বড় হওয়ার সুযোগ পাচ্ছে। ফলে প্রায় সময়ই টেকনাফ উপকূলে বড় আকারের ইলিশসহ সামুদ্রিক মাছ ধরা পড়ছে।

Tag
আরও খবর