বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ দুর্ভোগ কমাতে মৌতলায় ২০ শয্যার হাসপাতাল চান এলাকাবাসী আরাফাত রহমান কোকোর স্মরণে কৃষ্ণনগরে জমজমাট ফুটবল টুর্নামেন্ট নাগেশ্বরীতে উপজেলা বিএনপির বিশেষ মতবিনিময় সভা: ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান শ্রীমঙ্গল প্রেসক্লাব পরিদর্শন ও ক্লাবের উন্নয়নে ৫০ হাজার টাকার অনুদান দিলেন প্রতিমন্ত্রী শাহে আলম পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই — প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফর, প্রস্তুতি নিচ্ছে দিল্লি পলাশের ডাঙ্গায় দীর্ঘ দুই বছর পর পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন নন্দীগ্রামে ডা. লিটনের প্রচেষ্টায় স্বাস্থ্যখাত ফিরে পেয়েছে নতুন গতি ইসলামপুর সদর ইউনিয়নে বিএনপি নেতা আবু সাইদের আগাম নির্বাচনী জনসভা আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম ‎সুন্দরবনে বন্যপ্রাণী শিকার ও বনজ সম্পদ ধ্বংস হ্রাস: জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগের নিবিড় পর্যবেক্ষণ শ্রীমঙ্গলে চুরি ও মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জয়পুরহাটে ৬ শতাধিক সুবিধাবঞ্চিত নারী ও প্রতিবন্ধীর মাঝে গরু বিতরণ বেগমগঞ্জ বন কর্মকর্তা সামছু উদ্দিনের দুর্নীতির তদন্তে দুদক বরিশালের উন্নয়নে পাশে থাকতে চায় নেদারল্যান্ডস রাগ-অভিমান নয়, মানবিকতা ও সৌহার্দ্যই হোক সাংবাদিকতায় পথচলার শক্তি---প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। কমর আলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান নোয়াখালীতে জোড়া খুনের মামলায় একজনের ফাঁসি, দুজন খালাস সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, নোয়াখালীতে সাবেক সেনা-নৌ সদস্যসহ ৭ জন গ্রেপ্তার

তানোরে ফসল নষ্ট করে জমি দখলের অভিযোগ

তানোরে ফসল নষ্ট করে জমি দখলের অভিযোগ

 


তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে ফসল নষ্ট করে জমি দখলের অভিযোগ উঠেছে ভূমিদস্যুদের বিরুদ্ধে। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে,উপজেলার বাধাইড় ইউনিয়নের হরিশপুর গ্রামে। এঘটনায় ৫জনকে আসামী করে তানোর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন জমির মালিক মুজিবুর রহমান। অভিযোগ সূত্রে জানা গেছে, (০২ ফেব্রুয়ারী) শুক্রবার রাতে মুজিবুর রহমানের ১ একর ৮৩ শতাংশ রেকর্ডিও সম্পত্তিতে রোপণকৃত সরিষা গাছে জোরপূর্বক পানি দিয়ে ফসল নষ্ট করে জমি দখলে নেয়ার জন্য শনিবার সকালে জমিতে হাল চাষ করতে নামেন বহরইল গ্রামের মৃত মানিক মন্ডলের পুত্র আজাদ আলী(৪২), আলেফ(৬৫),শফিকুল(৫২),বাদল(৪৫),আকবর আলী। এসময় মোবাইল ফোনে খবর পেয়ে জমিতে এসে আসামীদের জমি থেকে উঠে আসতে বললে আসামীরা মারমুখী ভঙ্গিতে তেড়ে এসে অকাথ্য ভাষায় গালাগালি করতে থাকে। এতে করে কোন উপায় না পেয়ে জমির মালিক মুজিবুর রহমান ৯৯৯নম্বরে ফোন দিলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এসময় উপস্থিত পুলিশের সামনে জমির মালিক মুজিবুর রহমানকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান জমি দখলকারীরা। এতে নিজের ভোগদখলীয় জমি রক্ষার জন্য ৫জনকে আসামী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মুজিবুর রহমান। এবিষয়ে জমির মালিক মুজিবুর রহমান জানান, আমার রেকর্ডিও সম্পত্তি খাজনা খারিজের মাধ্যমে প্রায় ৫৪ বছর ধরে চাষাবাদ করে আসছি,কিন্তু বহরইল গ্রামের মৃত মানিক মন্ডলের পুত্র আজাদসহ ১০/১২ জন সংর্ঘবদ্ধ হয়ে আমার রোপনকৃত সরিষার জমিতে রাতের আঁধারে পানি দিয়ে ফসল নষ্ট করে জমিতে হালচাষ করার জন্য নামেন। আমি মোবাইল ফোনে সংবাদ পেয়ে দ্রুত জমিতে এসে দেখি তারা জমিতে হালচাষ করছেন। এতে আমি বাঁধা দিতে গেলে তারা আমার উপরে মারমুখী ভঙ্গিতে তেড়ে আসেন। আমি তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম জানান, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান। 





Tag
আরও খবর