বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর

অভয়নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা

যশোরের অভয়নগরে গম ও ডাল মজুদ করার দায়ে আকিজ এসেনসিয়ালস লিমিটেড ও মেসার্স সৈনিক ট্রেডার্স নামে দুই প্রতিষ্ঠানকে ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে উপজেলার মশরহাটী গ্রামে এ রহমান পরশ অটো রাইস মিল সংলগ্ন গুদামে এ অভিযান চালানো হয়।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের বিচারক অভয়নগর উপজেলা সহকারী কমিশনার ভূমি থান্দার কামরুজ্জামান সাংবাদিকদের জানান, সরকারি নিয়মে আমদানী করা গম ৩০ দিন ও ডাল ৬০ দিনের বেশি গুদামে রাখা যাবে না। অথচ আকিজ এসেনসিয়ালস লিমিটেড নামে একটি আমদানীকারক প্রতিষ্ঠানের কয়েকটি গুদামে প্রায় ৬ মাস ধরে রাখা ২ হাজার ৪৬ মেট্রিক টন গোটা মসুর, ৪ হাজার ৯২৯ মেট্রিক টন মটর ডাল ও ৩১ মেট্রিক টন গম পাওয়া যায়। যা পোকায় খেয়ে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। এছাড়া মেসার্স সৈনিক ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানের দুটি গুদামে ৩ হাজার মেট্রিক টন গম পাওয়া যায়। যে গম প্রায় ৬ মাস ধরে গুদামে আটকে রাখা হয়েছে।


তিনি আরো বলেন, অবৈধভাবে খাদ্যপণ্য মজুদ করার অপরাধে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ৬ (১) ধারায় আকিজ এসেনসিয়ালস লিমিটেড কর্তৃপক্ষকে ২ লাখ ২০ হাজার টাকা ও একই আইনে মেসার্স সৈনিক ট্রেডার্সকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মজুদকৃত পণ্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের সমন্বয়ে আগামী ৩ দিনের মধ্যে বিক্রি করার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন, অভয়নগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইদুর রহমান, অভয়নগর থানা এ এস আই আলমগীর হোসেন সহ স্থানীয় এলাকাবাসী ও সাংবাদিকবৃন্দ। প্রশাসনের এ ধরনের উদ্যোগে স্বস্থি প্রকাশ করেছে জনগন।


Tag
আরও খবর