শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

"স্মার্ট বাংলাদেশ বিনির্মানে উখিয়ায় আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠন এক ও অভিন্ন হয়ে কাজ করবো" - জাহাঙ্গীর কবির চৌধুরী

উখিয়ায় বাংলাদেশ ছাত্রলীগ পালংখালী ইউনিয়ন ইউনিয়ন শাখার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 


শুক্রবার বিকালে বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী। 


প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখা হাসিনার হাতকে শক্তিশালী করতে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে উখিয়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল সহযোগী সংগঠন এক ও অভিন্ন হয়ে কাজ করবো। বিগত সংসদ নির্বাচনে পালংখালী ইউনিয়ন হতে আমরা আশানুরূপ ভোট পাইনি, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে হতে যাওয়া স্থানীয় সরকারের উপজেলা নির্বাচনে আমাদের সর্বোচ্চ ভোট নেওয়ার জন্য শপথ নিতে হবে। ঐক্যবদ্ধ হয়ে এই পালংখালী ইউনিয়নকে আবারো আওয়ামীগের উর্বর ভূমিতে পরিনত করতে হবে৷ 


বিশেষ অতিথির বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব মোর্শেদ, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট জমির উদ্দিন, মোজাফফর আহমদ সওদাগর,পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজল কাদের চৌধুরী ভূট্রো, উপজেলা আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন জাবু, কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী আহমদ, উপজেলা আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ নেতা সিরাজুল বসর, রাজাপালং ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন মেম্বার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ ইব্রাহিম, উপজেলা তাঁতীলীগের সভাপতি মোঃ সালাহউদ্দিন মাহমুদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন জয়, উপজেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সভাপতি আলমগীর ফরহাদ মানিক সহ অন্যান্যরা। 


বাংলাদেশ ছাত্রলীগ পালংখালী ইউনিয়ন শাখার সভাপতি কাশেম আলী মিলন এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠান সঞ্চালনা করেন পালংখালী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক নিয়ামত উল্লাহ।

Tag
আরও খবর