বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর

অভয়নগরে নাবিল গ্রুপকে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

আবারও যশোরের অভয়নগরে গম ও ডাল মজুদ করার দায়ে রাজশাহীর খাদ্যপণ্য আমদানীকারক প্রতিষ্ঠান নাবিল গ্রুপকে  ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৪ ফেব্রুয়ারি) উপজেলার নওয়াপাড়া ভৈরব ব্রীজ সংলগ্ন মশরহাটী গ্রামে নাবিল গ্রুপের  গুদামে এ অভিযান চালানো হয়। নওয়াপাড়া বাজারে অপর একটি চালের গুদাম সিলগালা করা হয়েছে। জানা যায়, অবৈধভাবে দীর্ঘদিন ধরে ৪ হাজার ৪৫৮ মেট্রিক টন ডাল ও ২ হাজার ৩৫৮ মেট্টিক টন গম অবৈধভাবে মজুদ রাখার অপরাধে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে। পাশাপাশি আগামী ৩ দিনের মধ্যে মজুদকৃত সকল পন্য বাজারজাত করার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে নওয়াপাড়া বাজারের খেয়াঘাট সংলগ্ন একটি গুদামে অবৈধভাবে চাল মজুদ আছে সন্দেহে সেখানে অভিযান চালানো হয়। কিন্তু মালিক পক্ষের কাউকে না পেয়ে খাদ্য বিভাগ ঐ চালের গুদামটি সিলগালা করে দেয়।


এ অভিযান পরিচালনা করেন অভয়নগর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন, যশোর জেলা খাদ্য নিয়ন্ত্রক নিত্যানন্দ কুন্ডু, অভয়নগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইদুর রহমান, অভয়নগর থানার এস আই আতিয়ার রহমানসহ স্থানীয় এলাকাবাসী ও সাংবাদিকবৃন্দ।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের বিচারক অভয়নগর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) থান্দার কামরুজ্জামান সাংবাদিকদের জানান, সরকারি নিয়মে আমদানী করা গম ৩০ দিন ও ডাল ৬০ দিনের বেশি গুদামে রাখা যাবে না। খাদ্য পণ্যের বাজার নিয়ন্ত্রণে আমাদের এ অভিযান অব্যহত থাকবে। প্রশাসনের দফাই দফাই এ ধরনের অভিযানকে সাধুবাদ জানাচ্ছেন  বিভিন্ন মহল, সেই সঙ্গে স্বস্তি প্রকাশ করছে অভয়নগরবাসী।

Tag
আরও খবর