বরিশাল আদালত ভবনে মর্মান্তিক মৃত্যু, ষষ্ঠ তলা থেকে পড়ে প্রাণ গেল নাজমুলের হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিল স্বাস্থ্য কমপ্লেক্স ভাঙচুর রাবির সাংবাদিক হামলার বিচার দাবিতে জাবিপ্রবি সাংবাদিক সমিতির মানববন্ধন শিক্ষক দিবস উপলক্ষে নোয়াখালীতে প্রিয় শিক্ষককে সম্মাননা ‎মোংলায় যাত্রীবাহী বাসে ১২০ কেজি গাঁজার চালান জব্দ: পাচারকারী চক্রের তিন সদস্য আটক জয়পুরহাট সিমান্তে বিএসএফের ঠেলে দেওয়া তিন যুবককে ফেরত পাঠাল বিজিবি চীন, ভারত, জাপানসহ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে ঠাকুরগাঁওয়ে ১২ দিনেও সন্ধান মেলেনি শারমিনের, মেয়ের ফিরে আসার অপেক্ষায় পরিবার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী সীমান্তে পুলিশের হাতে নাহিদসহ আটক ২ চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ

মাটির ওপরে ডিশ লাইনের ক্যাবল থাকবে না: তথ্য প্রতিমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-02-2024 02:53:46 pm

ক্যাবল টিভির অপারেটরদের আইনের মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত বলেছেন, ডিশ লাইনের ক্যাবলগুলো মাটির নিচ দিয়ে নিতে হবে। মাটির ওপরে কোনো ক্যাবল থাকবে না। আর উন্নত প্রযুক্তির সঙ্গে সমন্বয় রাখার পাশাপাশি, দেশের আইন মেনেই সম্প্রচারের কাজ করতে হবে।


৪ ফেব্রুয়ারি, রবিবার ক্যাবল টিভি অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।


তিনি বলেন, টেলিভিশন চ্যানেলগুলো অপারেটরের ক্ষেত্রে দেশের আইন ও নিরাপত্তার কোনো ব্যত্যয় হোক সেটি যেন না হয়। কোথাও কোনো ব্যত্যয় হলে সেটি গুরুত্বের সঙ্গে দেখা হবে বলেও জানান তিনি।


সভায় কোয়াব প্রতিনিধিরা বলেন, ক্যাবল অপারেটররা প্রস্তুত থাকার পরও এই খাত এখনও ডিজিটালাইজড হয়নি, যা দুঃখজনক। এছাড়া অপারেটরদের ইন্টারনেট ব্যবসা থেকেও বিরত রাখা হয়।


এসব বিষয়ে সমন্বিত পদক্ষেপ নেয়ার দাবি তুলে ক্যাবল টিভি সম্পর্কিত যাবতীয় আইন-বিধি সংস্কারের দাবি জানান তারা।

আরও খবর