শরিফুলের ৬ উইকেট, স্মিথ-গ্রিনের জুটিতে অজিদের লিড ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে পবিপ্রবি জিয়া পরিষদের অভিনন্দন কালাইয়ে মাদকাসক্ত স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেসের চাকা বিকল! আড়াই ঘন্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন যোগাযোগ সচল দামে চড়া, মানে নয় ছয়, ববির হলের ডাইনিং *কক্সবাজারের আলোচিত প্রবাসীকে নৃশংসভাবে হত্যা মামলার প্রধান আসামি নাহিদ মোর্শেদ চাঁদকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫* পুকুরের পানিতে ডুবে লোহাগাড়ায় ৮ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু পলাশের সাংসদ ড. আবদুল মঈন খান মন্ত্রী হওয়ায় এলাকায় ব্যাপক উদ্দীপনা ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে ভার্মি কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ অনুষ্ঠিত ‎মোংলায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবক আটক: প্রলোভনের ফাঁদে বিপন্ন শৈশব কুলিয়ারচরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ একজনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিয়ামতপুরে ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে গনসংযোগ করছেন চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আশাশুনির চাকলায় ওয়াপদা বেড়ীবাঁধ কেটে পাইপে লোনাপানি উত্তোলন বন্দের দাবীতে মানববন্ধন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম আহ্বায়ক কমিটি মৌলভীবাজারের পরিচিতি সভা জাবিপ্রবিতে নবীনদের যুগোপযোগী দক্ষতা ও গবেষণায় জোর দেওয়ার আহ্বান শিবির সভাপতির নড়িয়ার কেদারপুরে মাদক বিরোধী র‍্যালি: ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন ৪ জন, রাতে শপথ ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত শেরপুরে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

নাটোরের সিংড়া থানার সংঘবদ্ধ মোবাইল চোর চক্রের মূলহোতা মোঃ সম্রাট খাঁ (২৪) সহ ০৫ জন আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব।

নাটোরের সিংড়া থানার সংঘবদ্ধ মোবাইল চোর চক্রের মূলহোতা মোঃ সম্রাট খাঁ (২৪) সহ ০৫ জন আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারীসহ চোর চক্রের সদস্যদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।


এরই ধারাবাহিকতায় সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ইং ০৪ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ ২০.৩০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার সিংড়া থানাধীন খাগড়বাড়িয়া গ্রামে অভিযান পরিচালনা করে (ক) মোবাইল-০৫ টি, (খ) সিমকার্ড-০২ টিসহ মূলহোতা আসামী ১। মোঃ সম্রাট খাঁ (২৪), পিতা-মোঃ হাছান খাঁ, ২। মোঃ হাছান খাঁ (৫০), পিতা-মৃত গোলজার খাঁ, ৩। মোঃ জনি খাঁ (২৮), পিতা-মৃত কালু খাঁ, ৪। মোঃ রিদয় খান (২৫), পিতা-মোঃ দোলোয়ার খান, সর্ব সাং-খাগড়বাড়িয়া, ৫। মোঃ রানা শেখ (২০), পিতা-মৃত আক্কাস আলী, সাং-পাঁচবাড়ীয়া, সর্ব থানা-সিংড়া, জেলা-নাটোরগণকে গ্রেফতার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা জব্দকৃত আলামত মোবাইল ফোন নাটোরের বিভিন্ন থানা এলাকা হতে অন্যান্য অজ্ঞাতনামা চোর চক্রের সদস্যদের সহায়তায় চুরি করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে।  

উপরোক্ত ঘটনায় নাটোর জেলার সিংড়া থানায় মামলা রুজু করা হয়েছে।

Tag
আরও খবর