লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা বাবার সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় থেমে গেল ফারিয়ার জীবন ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির

অর্থ প্রতারণা মামলার পলাতক আসামী হাবিবুর রহমান গ্রেফতার

অর্থ প্রতারণা মামলার পলাতক আসামী হাবিবুর রহমান গ্রেফতার


  র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি অভিযান পরিচালনা করে রাজশাহী মহানগরীর কোর্টস্টেশন হতে অর্থ প্রতারণা মামলার এজাহারনামীয় পলাতক ০১ জন আসামী গ্রেফতার করেছে। রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন কোর্টস্টেশন বাজার নামক এলাকায় অপারেশন পরিচালনা করে অর্থ প্রতারণা মামলার পলাতক আসামী হাবিবুর রহমান কে গ্রেফতার করে।


রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মামলা নং-৫২, তারিখঃ ৩১/০১/২০২৪ ইং। ধারা৪০৬/৪২০/৫০৬ পেনাল কোড এর এজাহার নামীয় পলাতক আসামী মোঃ হাবিবুর রহমান (৪২), পিতা-মৃত আঃ রাজ্জাক, সাংব্রাক্ষণগ্রাম, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী’কে গ্রেফতার করেছে। উক্ত আসামী দীর্ঘদিন যাবত ব্যবসায়ীক সূত্রে বিভিন্ন লোকজনদের নিকট হতে প্রতারণামূলক ভাবে আনুমানিক প্রায় ০১ কোটি ৫০ লক্ষ টাকা গ্রহণ করে আত্মসাৎ করেছে। উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহীর গোদাগাড়ী থানাসহ পূর্বে আরো মামলা রয়েছে এবং ইতিপূর্বে ওয়ারেন্ট জারি হয়েছিল যার প্রেক্ষিতে র‌্যাব তাকে পূর্বে আরো একবার আটক করে থানায় সোপর্দ করেছিল।

ধৃত আসামীকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।

Tag