মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

প্রথমবারের মতো বিআইইউতে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক সম্মেলন

বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (বিআইইউ) ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক সম্মেলন। গত শনিবার (৩ রা ফেব্রুয়ারি সকাল ৯ টায়) ঢাকার মতিঝিলের বিসিআইসি অডিটোরিয়ামে দেশ-বিদেশের প্রায় পাঁচ শতাধিক গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রথমবারের মতো  এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।





আন্তর্জাতিক সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূইয়া বলেন, গবেষণা হলো একটি বিশ্ববিদ্যালয়ের প্রাণ। বিশ্ববিদ্যালয়ে যত বেশি গবেষণাকর্ম সম্পাদন হবে, দেশ ও জাতির তত উন্নত হবে। প্রকৃত গবেষণাই পারে আদর্শ জাতি গঠনে ভূমিকা পালন করতে।


বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক উন্নয়নের জন্য বোর্ড অব ট্র্রাস্টিজ কর্তৃক প্রয়োজনীয় অর্থ জোগান অবশ্য করণীয়, আর তা হলেই ছাত্র-ছাত্রীরা সমৃদ্ধ ক্যাম্পাস পাবেন এবং শিক্ষক, কর্মকতা-কর্মচারীরা তাদের যথাযথ আর্থিক সুবিধা প্রাপ্ত হবেন।


এ সময় তিনি সর্বকালের সেরা বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মাণে বিআইইউ পরিবারের সকল সদস্যের সহযোগিতা কামনা করেন তিনি।


ইসলামিক কালচার এন্ড হেরিটেজ, বিজনেস, লিগ্যাল পারস্পেক্টিভ এন্ড ইম্পোরটেন্স অব ইংলিশ এজ এ লিঙ্গুয়া ফ্রাঙ্কা” শীর্ষক শিরোনামে দিনব্যাপী বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় (বিআইইউ) কর্তৃক অনুষ্ঠিত এ সম্মেলনে দু’টি টেকনিক্যাল সেশনে  মোট ৯ জন গবেষক তাদের গবেষণাপত্র উপস্থাপন করেন।


আন্তর্জাতিক সম্মেলনটির আহ্বায়ক ও ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সুলতান আহমদের সভাপতিত্বে এই আয়োজনে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল হায়দার চৌধুরী।


আন্তর্জাতিক সম্মেলনটির প্রথম টেকনিক্যাল সেশনে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মনিরুজ্জামান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম ইউসুফ আলী এবং সম্মেলনটির দ্বিতীয় টেকনিক্যাল সেশনে মানারাত ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুস সবুর খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিজিইডির ভারপ্রাপ্ত পরিচালক ও প্রক্টর অধ্যাপক ড. মো. মিজানুর রহমান এবং ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শের মোহাম্মদের পৃথক সভাপতিত্বে সম্মেলনটির প্রথম টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়।


আন্তর্জাতিক এ সম্মেলনটিতে ভারতের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মফিকুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সী ভাষা এবং সাহিত্য বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিন ও মনিরুল হক, মালয়েশিয়ার এরটিকা একাডেমির নির্বাহী পরিচালক ড. মাহমুদ আহমেদ এ আব্দেল মজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক আলী মোহাম্মদ কাওসার উপস্থিত ছিলেন।


দ্বিতীয় টেকনিক্যাল সেশনে, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ জাহিদুল ইসলাম, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ সাব্বির হোসাইন, ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. আবদুছ সবুর মাতুব্বর এবং ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আবু সাঈদ খান গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।


আন্তর্জাতিক এ সম্মেলনটিতে ফিলিস্তিনে গাজা যুদ্ধের সূত্রপাত, বাংলাদেশে রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিতে টেকসই সাফল্য, গর্ভবতীদের পুষ্টির বিষয়, ইংরেজি ভাষার ব্যবহার, নারীদের কনস্ট্রাকশন, বাংলাদেশে কুরআন শিক্ষার বিষয়সহ ইসলাম ও শিক্ষাভিত্তিক গবেষণা উপস্থাপিত হয়।


সেশন দুটি পরিচালনা করেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ড. নুসরাত সুলতানা ও ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুল আলম। এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আন্তর্জাতিক এ সম্মেলনের সদস্য সচিব, বিআইইউর প্রক্টর ও সেন্টার ফর জেনারেল এডুকেশনের ভারপ্রাপ্ত ডিরেক্টর অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।


অনুষ্ঠান শেষে প্রথম এ আন্তর্জাতিক সম্মেলনের অংশগ্রহনকারী সকল শিক্ষার্থীদের মাঝে পার্টিসিপেন্ট সার্টিফিকেট তুলে দেন বিআইইউ-এর উপচার্য ও সম্মেলনের আয়োজক কমিটি। সম্মেলনটি শেষ হয় বিকাল ৫ টা ২০ মিনিটে।


আরও খবর