নয়া রাষ্ট্রপতিকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন ক্ষেতলালে ডিবি ও পুলিশের যৌথ অভিযান: নিষিদ্ধ ছাত্রলীগের নেতা রাসেলসহ আটক ২, পাঠানো হলো কারাগারে উলিপুরে ভাওয়াইয়া শিল্পী কছিম উদ্দিনের ৩৪ তম মৃত্যু বার্ষিকী পালিত ক্ষেতলালে ১ হাজার সিম ও ১৯টি স্মার্টফোনসহ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার কালাইয়ে মাদকাসক্ত স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ শ্যামনগরের শিক্ষক ও কবি সুপদ বিশ্বাস আর নেই ইটাখোলা বাজার কুলি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন কাল সেনবাগে রাত ৮টার পরও দোকানপাট খোলা: সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন মৌলভীবাজার জেলা মডেল মসজিদের ইমামের অপসারণ দাবি এলাকাবাসীর আশাশুনির কাদাকাটিতে নিত্যপণ্য ন্যায্যমূল্যে বিতরণ কার্যক্রম উদ্বোধন সংযোগ সড়কের অভাবে ঝিনাইগাতীর দিঘীরপাড়ে ৫০ পরিবারের দুর্ভোগ কলকাতার অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ বেনাপোল দিয়ে দেশে ফিরেছে লাখাইয়ে মাদক মামলায় ১বছরের সাজাপ্রাপ্ত মাদক কারবারি গ্রেফতার। কুলিয়ারচরে রেললাইনে অজ্ঞাতপরিচয় এক যুবকের প্রাণহানি শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজ উদ্দিন তাজুকে দলীয় পদ থেকে অব্যাহতির প্রতিবাদে মিছিলে উত্তাল শ্রীমঙ্গল গোয়ালন্দে ৮.৫৮ লাখ টাকার মাদকসহ ৪ জন গ্রেপ্তার মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন গোয়ালন্দে নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা ঝিনাইগাতীতে কারিতাসের উদ্যোগে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ

ডাসারে মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে আহত অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক।

ডাসারে মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে আহত অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক।

মাদারীপুর ডাসারে মারামারি করার অপবাদ দিয়ে আবির মৃধা (১২) নামে এক মাদ্রাসা ছাত্রকে বেত দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার সকালে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক মুক্তারুজ্জামান ফকিরকে আটক করেছেন পুলিশ। আহত আবির মৃধা উপজেলার পশ্চিম মাইজপাড়া (আন্দিরপাড়) আদর্শ এতিমখানা- হাফেজিয়া মাদ্রাসা শিক্ষার্থী ও জামাল মৃধার ছেলে।

আহত মাদ্রাসা শিক্ষার্থীর পরিবার ও এলাকা সুত্রে জানাগেছে, গত রবিবার সকালে  পশ্চিম মাইজপাড়া (আন্দিরপাড়) আদর্শ এতিমখানা- হাফেজিয়া মাদ্রাসার দুই শিশু শিক্ষার্থী তুচ্ছ ঘটনা নিয়ে তর্কবিতর্ক করে। এ বিষটি দেখে ভুক্তভোগী আবির তাদের দুইজনকে তর্কবিতর্ক করতে নিষেধ করে। এসময় তাদের দুজনকে থামাতে না পেরে ব্যর্থ হয়ে আবির একা মাদ্রাসার দোতালায় চলে যায়। কিছুখন পর মাদ্রাসার সহকারী শিক্ষক মুক্তারুজ্জামান ফকির উপস্থিত হয়ে শিক্ষার্থী আবির মৃধাকে কিছু বলার সুযোগ না দিয়ে মারামারিতে অংশ নেয়ার অপবাদ দিয়ে বেত দিয়ে এলোপাথারিভাবে পিটিয়ে আহত করেন। পরে তাকে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় আহত ছাত্রের বাবা জামাল মৃধা ডাসার থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে থানা পুলিশ শিক্ষক মুক্তারুজ্জামান ফকিরকে আটক করেন।

 আহতের বাবা জামাল মৃধা জানান, আমার ছেলেকে বিনা অপরাধে পিটিয়ে আহত করেছে শিক্ষক মুক্তারুজ্জামান ফকির। আমার ছেলে কোন মারামারি করেনি। আমি তার আইনের মাধ্যমে শাস্তি চাই।

তবে এ বিষয় জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক এড়িয়ে যান।

এ ব্যাপারে ডাসার থানার ওসি এস এম শফিকুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদের জন্য শিক্ষককে থানায় আনা হয়েছে।

Tag
আরও খবর