ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু পীরগাছায় নোবেল স্কুলের প্রধান শিক্ষককে অপসারণের চেষ্টার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ লালপুরে এসএসসির ফলাফল ৪৪.৭৬%, শতভাগ ফেল ২ মাদ্রাসায়,এমপিও ভুক্তির আশাবাদী পানসি পাড়া দাখিল মাদ্রাসা নাগেশ্বরীতে ইউএনও’র সাথে অনলাইন প্রেস ক্লাবের মতবিনিময়: বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান সাপাহারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদে দিনাজপুর শিক্ষাবোর্ডের এসএসসি পরীক্ষার ফল বিপর্যয়: পাশের হার ৫৮ দশমিক ০৫ শতাংশ বেনাপোলে বিদেশি পিস্তল গুলিসহ ৪ মামলার আসামি আটক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ কচুয়ার ভূঁইয়ারা মানবসেবা ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন ‎খেজুর ও তালের বিকল্প হিসেবে গোলপাতার গুড়: উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনার হাতছানি আশি-নব্বইয়ের দশক, সহজ জীবনের সেই সোনালি দিনগুলো শ্রাবণের দিনে বৃষ্টি-রোদের খেলা আমি ক্ষমতায় থাকতে ইরান পরমাণু অস্ত্র অর্জন করতে পারবে না: নেতানিয়াহু রাষ্ট্রপতি নির্বাচনে গাজী নজরুল ভোট দিতে পারবেন কিনা, জানালেন শিশির মনির সালমান শাহ হত্যা মামলা গ্রেপ্তার খলনায়ক ডন কারাগারে চার আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান পরিচালনায় ৬ কমিটি বাড়িতে ঢুকে যুবদল নেতাকে গুলি, অভিযোগ জামায়াত-শিবিরের বিরুদ্ধে আদমদীঘিতে মোবাইল ফোন কিনে না দেয়ায় বিষপানের তরুনের মৃত্যু ‎অভাবের চরম শিখরে চুল বিক্রির ঘটনা: অসহায় রেহানার পাশে পরিবেশ প্রতিমন্ত্রী

দুর্গাপুরে সংঘর্ষে আ. লীগ কর্মী নিহত

দুর্গাপুরে সংঘর্ষে আ. লীগ কর্মী নিহত

দুর্গাপুরে পূর্ব শত্রুতার দু’পক্ষের সংঘর্ষে মজিবুর রহমান (৫৫) ওরফে ‘দা’ (দাও) মজিবার নামে এক আওয়ালীগ কর্মী নিহত ও কমপক্ষে ১৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তিনি দুর্গাপুর আট নম্বর ওয়ার্ড আ.লীগের সদস্য ছিলেন। রবিবার দুপুরের দিকে পৌরশহরের দক্ষিণ ভবানীপুর এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা সূত্রে জানা যায়, রবিবার সকালে সুসং সরকারি মহাবিদ্যালয় ক্যাম্পাসে ও পৌরশহরের বায়তুল আমান মসজিদ সংলগ্ন এলাকায় কুল্লাগড়া ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়ালের ছেলে আবির ও নিহত মজিবুরের ভাতিজার সাথে এক সংঘর্ষের ঘটনা ঘটে। এরই জের ধরে দুপুরে দক্ষিণ ভবানীপুর এলাকায় দুই পক্ষের দু’পক্ষের লোকজনের মধ্যে ব্যাপক সংঘর্য হয়। সংঘর্যে গুরুতর আহত মজিবুর রহমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

অপর গুরুতর আহত আব্দুর রশিদ (৪৫) ও মুকসেদুর রহমানকে (৪৫) উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় আহত হয়ে দুর্গাপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে খাইরুল (২০), ফারুক মিয়া (২৩), নাঈম মিয়া (২০) ও সাগর (২২) এবং বাকী আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়।

দুর্গাপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কমিশনার রাশিদ মড়লের সাথে কথা হলে তিনি জানান, ঘটনার সময় উপস্থিত ছিলাম না। অন্যান্যদের কাছ থেকে জানতে পেরেছি। কুল্লাগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুব্রত সাংমা হত্যাকে কেন্দ্র মজিবুর ভাই প্রায় সময় প্রতিবাদ করে আসছিল। এই নিয়ে দুর্গাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়ালের লোকজনদের সাথে মজিবুর ভাইসহ তার লোকজন মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বিরিশিরি ঘাটে মসজিদের সামনে দুপক্ষের মাঝে মারাপিটের ঘটনা ঘটে। এতে আ.লীগ কর্মী মজিবুর ভাই মারা যান।

দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) নুরুল আলম জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। বিশৃঙ্খলা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

দুর্গাপুরের সার্কেলে ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার সুমন কুমার দাস জানান, এ বিষয়ে পুলিশ কাজ করছে। এখন কিছু বলা যাচ্ছে না।

Tag
আরও খবর