চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বেরোবি সাংবাদিক সমিতির নেতৃত্বে শিপন -হিমেল

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস) কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা পোস্টের বেরোবি প্রতিনিধি মোবাশ্বের আহমেদ শিপন  ও সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক আজকের পত্রিকার  বেরোবি প্রতিনিধি মোঃ কামরুজ্জামান হিমেল। 


মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি ) বেলা সাড়ে ১১টায়  বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় সমিতির সদস্যদের প্রত্যক্ষ ভোটের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ড. বিজন মোহন চাকী।


নির্বাচনে তিন সদস্যের নির্বাচন কমিশনে সহকারী কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের গনযোগাযোগ  ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সারোয়ার আহমাদ ও বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখার সচিব মোঃ আলী হাসান।


নব-নির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন- সহ সভাপতি দৈনিক কালবেলা  ও ডেইলি ক্যাম্পাসের  বেরোবি প্রতিনিধি মোঃ আনোয়ার হোসেন , যুগ্ম সম্পাদক রাইজিং বিডির  (অনলাইন) বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাজেদুল ইসলাম ,  দপ্তর ও প্রচার সম্পাদক ঢাকা মেইলের মোঃ কামরুজ্জামান পুলক,  কোষাধ্যক্ষ নবপ্রভাত,র  বেরোবি প্রতিনিধি আল আমিন সাদিক ছায়েম।এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে আছে মোঃ ইমন আলী ও আবুল খায়ের জায়ীদ।


 


নব-নির্বাচিত সভাপতি শিপন  বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা সব সময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে থাকেন এবং এ ধারা অব্যাহত থাকবে। এসময় তারা শিক্ষার্থীদের স্বার্থে নৈতিকতার সঙ্গে কাজ করে যাওয়ার আহ্বান জানান।


সাধারন সম্পাদক হিমেল  বলেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা যারা নির্বাচিত হয়েছেন। আমাদের লিখনীর ধারা হোক সকল অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে। আমাদের লক্ষ্য হবে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করা।

Tag
আরও খবর