শহীদ জিয়ার কর্মময় জীবন অনুপ্রেরণার উৎস : এমপি বাবু লাখাইয়ে প্রেসক্লাব এর ঈদপুর্নমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত। রায়পুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক আব্দুল আহাদ, প্রতিবাদে মানববন্ধনের ঘোষণা লাখাইয়ে মসজিদে সিজদাহ্ রত অবস্থায় এক মুসল্লীর মৃত্যু। ২ নং সুন্দরবন ইউনিয়নে খাল খনন সংস্কার পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আদমদীঘিতে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ১৭মামলা, জরিমানা ১৬ হাজার টাকা ঈদ উপলক্ষে ঝিনাইগাতীতে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শহীদ জিয়ার শাহাদত বার্ষিকীর কর্মসূচি উপেক্ষা! অশ্লীল নৃত্য-গানের অভিযোগে বিএনপির দুই নেতা বহিষ্কার ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সাথে লালপুর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন না করায় বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জমকালো ভাবে সেবার আলো ফাউন্ডেশন’-এর ৩য় বর্ষপূর্তি এবং স্মরণিকা মোড়ক উন্মোচন সেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত ‎সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞা: প্রজনন সুরক্ষায় কড়াকড়ি, সংকটে কর্মহীন বনজীবীরা ‎ ৩ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের উলিপুরে প্রশাসনের উদ্যোগে বর্জ্য অপসারণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত উলিপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত জুয়ার আসর নিয়ে বিরোধ: ঝগড়া থামাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু রায়পুরে এনসিপি নেতাকে মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, থানায় আটক আনোয়ার হোসেন ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা সড়কে আটকে তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা

নাঙ্গলকোটে দৈনিক রূপসী বাংলার ৫৩ বছরে পদার্পণে কেক কাটা ও আলোচনা সভা


কুমিল্লার প্রাচীনতম দৈনিক রূপসী বাংলার ৫৩তম বর্ষে পদার্পণ উপলক্ষে নাঙ্গলকোট প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব কার্যালয়ে গতকাল মঙ্গলবার কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

 নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লার সভাপতিত্বে ও দৈনিক রূপসী বাংলার নিজস্ব প্রতিবেদক এবং  প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ (ওসি) দেবাশীষ চৌধুরী।

বক্তব্য রাখেন, নাঙ্গলকোট থানা সহকারি পরিদর্শক (এস আই) নাজমুল ইসলাম, প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন জনি।

এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সহ-সভাপতি জয়নাল আবেদীন, যুগ্ম সাধারন সম্পাদক বেলাল হোসেন রিয়াজ, সহ-সাংগঠনিক সম্পাদক তোফায়েল মাহমুদ বাহার, অর্থ সম্পাদক রেজাউল করিম রাজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক শরীফ আহম্মেদ মজুমদার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অরবিন্দ দাস, ক্রীড়া সম্পাদক তোফায়েল হোসেন মজুমদার, সাংস্কৃতিক সম্পাদক প্রভাষক মোহাম্মদ শাহজাহান, সদস্য জহিরুল ইসলাম রুবেল প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, কুমিল্লার প্রাচীনতম দৈনিক রূপসী বাংলার নামকরণের মধ্যে আমাদের মা-মাটির প্রতি মমত্ববোধ এবং গ্রাম-বাংলার অপরুপ সৌন্দর্য নিহিত রয়েছে। যিনি রূপসী বাংলার নামকরণ করেছেন তিনি সাধুবাদ পাওয়ার যোগ্য। কুমিল্লা অঞ্চলে নিরপেক্ষ সংবাদ প্রকাশের ক্ষেত্রে দৈনিক রূপসী বাংলার গ্রহণযোগ্যতা রয়েছে। আমার জানা মতে, এ পর্যন্ত রূপসী বাংলা এমন কিছু প্রকাশ করেনি, যাতে তার নিরপেক্ষতা ক্ষুন্ন হয়েছে। সংবাদ কর্মীদের কাজ হচ্ছে, সত্য উদঘাটন করা। কোন ঘটনা শুনলে নিউজ হবে না। এটা যাচাই করতে হবে। পুলিশের সাথে সাংবাদিকদের কাজ হচ্ছে, পারষ্পরিক সহযোগিতা ও সমঝোতা। আমি আশা করি, রূপসী বাংলা ৫২ বছর নয় ১শ বছর পূর্ণ করবে। আগামীতে রূপসী বাংলা সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করবে।

Tag
আরও খবর