রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

জনবল সংকটে বেহাল তজুমদ্দিন প্রাথমিক শিক্ষার॥

ভোলার তজুমদ্দিনে প্রাথমিক শিক্ষা অফিসের জনবল সংকটে বেহাল অবস্থায় পড়েছে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা। ফলে শিক্ষা অফিসের যথাযথ তদারকি না থাকায় শিক্ষকরা বিদ্যালয়ে উপস্থিত হচ্ছেন যে যার মতো। এ সব জটিলতার মধ্যে প্রতিনিয়তই শিশুরা তাদের মৌলিক অধিকার প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। 

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সুত্রে জানা গেছে, ৩জন সহকারী শিক্ষা অফিসারের স্থলে রয়েছে মাত্র ১জন। অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর ও অফিস সহায়কের পদটিও রয়েছে দীর্ঘদিন শূণ্য। অফিসটিতে জনবল সংকটের বোঝায় মাঠ পর্যায়ে যথাযথ তদারকী না থাকায় বেহাল অবস্থা দেখা দিয়েছে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায়। সরকারী নিয়নমানুযায়ী সকাল ৯টায় বিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়ে বিকাল সোয়া ৩টা পর্যন্ত চলার আইন থাকলেও শিক্ষা অফিসের জনবল সংকটে দূর্বল তদারকির কারণে তা সম্ভব হচেছনা এই উপজেলায়। কিছু কিছু শিক্ষক রয়েছে তার সকাল ৯টা থেকে বিকাল সোয়া ৩টার এসব নিয়মনীতির তোয়াক্কা না করে বিদ্যালয়ে আগমন ও প্রস্থান করেন নিজেদের ইচ্ছে মাফিক। শিক্ষা অফিসের উদাসিনতার কারণে মাঠ পর্যায়ে শিক্ষকদের অব্যবস্থাপনায় শিশুরা শিক্ষারমতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে প্রতিনিয়ত। কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের ঘুরে দেখা গেছে বিদ্যালয়গুলোতে পাঠদানে চলেছে একেবারেই অনিয়ম। কিছু শিক্ষক বিদ্যালয়ের উপস্থিত থাকলেও আবার কিছু থাকেনা বিদ্যালয়ে। যে কারণে শিক্ষার্থীদের পাঠদানে দেখা দিয়েছে হ-য-ব-র-ল অবস্থা।

শিক্ষার্থীর অভিভাবকদের সাথে আলাপকালে তারা জানান, আমাদের সন্তানদের ভবিষ্যতে সু-নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার শিক্ষা অফিসের শূণ্যপদগুলি পূরণ করে বিদ্যালয়গুলিতে শিক্ষার যথাযথ পরিবেশ ফিরিয়ে দিবেন বলে আশা করি। তাদের দাবী শূণ্যপদগুলো পূরণ হলে শিক্ষা অফিস যথাযথ তদারকি করলে মাঠ পর্যায়ে স্কুলে পাঠদানের পরিবেশ উন্নত হবে এবং শিশুরা আরামদায়ক শিক্ষা গ্রহণ করতে পারবে। আর তাতেই সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের উন্নতিতে অবদান রাখবে আজকের শিশুরা। 

উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল মান্নান হাওলাদার বলেন, তিনজনের কাজ কখনো একজন দিয়ে হয় না। তিনজন সহকারী শিক্ষা অফিসার থাকলে যেখানে মাসে ৩০টি বিদ্যালয় পরিদর্শন হতো সেখানে এখন হচ্ছে মাত্র ১০টি। জনবল সংকট থাকলে মাঠ পর্যায়ের অবস্থা কি হতে পারে তাতো আপনারাই অনুমান করতে পারেন। 

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহা. এনায়েতুর রহমান বলেন, তিনজন সহকারী শিক্ষা অফিসারের স্থলে রয়েছে মাত্র একজন। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাননো হয়েছে। অধিদপ্তর থেকে লোক পদায়ন করা হলে সমস্যার সমাধান হবে আশা করা যায়।

Tag
আরও খবর