সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' মিরসরাইয়ে পাহাড়ধসে সন্তানহারা পরিবারের পাশে বিএনপি নেতা ফজলুল মুরাদ, স্থাপন করলেন নলকূপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন আদমদীঘিতে মাদক বেচা-কেনার অভিযোগ: হিজরাপট্টিতে এলাকাবাসীর অগ্নিসংযোগ আদমদীঘিতে বিএনপি নেতা মেম্বার প্রার্থীর পূজামন্ডপে আর্থিক সহায়তা ও গেঞ্জি বিতরণ আসন্ন ইউপি নির্বাচন ঘিরে কৃষ্ণনগরে জি এম রবিউল্যাহ বাহারের কর্মী সমাবেশ, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নোয়াখালীতে অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু শেরপুরের শ্রীবরদীতে খাল থেকে ড্রামে নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত শ্যামনগরে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় জেলা প্রশাসকের সাথে মতবিনিময় প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কচুয়ায় সাচারে শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজার মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি রাজশাহী কাটাখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৭০০ ট্যাপেন্টাডল ও ১.৩০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ নগদ ১১ লাখ ৬৭ হাজার ১৭০ টাকা ও মোবাইল ফোন জব্দ শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ মানবিক উদ্যোগে শেরপুরবাসীর আস্থা অর্জনে এগিয়ে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন লালপুরে মাজার ও মসজিদে চুরি মোংলা বন্দরের উন্নয়নে প্রধানমন্ত্রীর সফর, বিনিয়োগ ও কর্মসংস্থানে প্রত্যাশা ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা

সংসার জীবনের ইতি টানলেন এশা-ভারত দম্পতি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-02-2024 02:16:55 am

বলিপাড়ায় সাধারণত যা রটে, তার কিছু ঘটেই। সেই ধারণাকে আরও এক বার সত্যি প্রমাণ করে দিয়ে এষা দেওল প্রকাশ্যে আনলেন নিজের বিবাহ বিচ্ছেদের খবর। এক দশকেরও বেশি সময়ের সংসার জীবনে ইতি টানলেন বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী ও ধর্মেন্দ্র-হেমা মালিনীর কন্যা এশা দেওল।


ব্যক্তিগত জীবনে ভারত তাখতানির সঙ্গে ঘর বেঁধেছিলেন তিনি। বেশ কিছু দিন ধরেই গুঞ্জন উঠেছিলো ভেঙে যাচ্ছে এশা-ভারতের ১২ বছরের সংসার। বিষয়টি নিয়ে বলিপাড়ায় নানা ফিসফাস হলেও নীরব ছিলেন তারা। গত কয়েক মাস ধরেই মায়ের বাড়িতেই থাকছিলেন এষা। অনেক দিন ধরেই সেই জের টেনে সমাজ মাধ্যমে জল্পনা চলছিল তাঁর বিচ্ছেদ নিয়ে। অবশেষে বিচ্ছেদের খবরে সিলমোহর দিলেন এষা ও তাঁর স্বামী ভরত তখতানি।


ভারতীয় গণমাধ্যমকে দেয়া এক যৌথ বিবৃতিতে এ দম্পতি লিখেছেন ‘আমরা যৌথভাবে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। জীবনের এই পরিবর্তনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ও অগ্রাধিকার পাবে আমাদের দুই সন্তান। আমাদের প্রাইভেসি রক্ষা করলে সম্মানিত বোধ করব।’


এর আগে, সামাজিক যোগাযোগ মাধ্যম রেডিট থেকে এশা দেওল ও ভারতের বিয়ে বিচ্ছেদের গুঞ্জন চাউর হয়। সংসার ভাঙার কারণ ব্যাখ্যা করে নেটিজেনরা দাবি করেছিলেন, ভারত অন্য মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে এশার সঙ্গে প্রতারণা করেছেন। তবে কি কারণে সংসার ভেঙে গেলো, তার কোনো ব্যাখ্যা বিবৃতিতে দেননি এই দম্পতি।


২০১২ সালে ভারত তখতানিকে বিয়ে করেন এশা দেওল। সংসার জীবনে পদার্পণ করে হঠাৎ করেই মিডিয়ার আড়ালে চলে যান ধর্মেন্দ্র কন্যা। দীর্ঘদিন পর গত বছর ‘মেইন’ নামক চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে আবারও প্রত্যাবর্তন করেছেন এই অভিনেত্রী।

আরও খবর


6abd106af3b3e-300926073642.webp
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

২২ দিন ১৫ ঘন্টা ২৯ মিনিট আগে





6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৭৬ দিন ১৪ ঘন্টা ১৪ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৮১ দিন ২৩ ঘন্টা ৩ মিনিট আগে