ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

নারী আসনে মনোনয়নপ্রত্যাশী বিনোদন অঙ্গনের যে তারকারা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-02-2024 02:31:55 am

মনোনয়নপ্রত্যাশীদের তালিকায়বিনোদন অঙ্গনের একঝাঁক তারকা। © ফাইল ছবি


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিনোদন অঙ্গনের একঝাঁক তারকা ছিলেন মনোনয়নপ্রত্যাশীদের তালিকায়। নির্বাচনের মাঠেও প্রতিদ্বন্দ্বিতা করেছেন বেশ কয়েকজন। সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের মাঝেও দেখা যাচ্ছে তারকাদের। এ দলে রয়েছেন অভিনেত্রী অপু বিশ্বাস, নিপুন, শাহনূর, উর্মিলা শ্রাবন্তী কর, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, তারিন জাহান ও তানভিন সুইটি। 


অপু বিশ্বাস 


আজ দুপুর সাড়ে বারোটায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। বগুড়া অঞ্চল থেকে এ ফরম সংগ্রহ করেন অভিনেত্রী। মনোনয়নপত্র সংগ্রহ করে অপু বিশ্বাস বলেন, ‘আমি সবসময় জনগণের সঙ্গে ছিলাম। আমাকে সুযোগ দেয়া হলে নারীর উন্নয়নে কাজ করবো। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।’


মেহের আফরোজ শাওন


দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ময়মনসিংহ বিভাগ থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন। আজ দুপুর ৩টার দিকে ফরম সংগ্রহ করেন তিনি। এই অভিনেত্রীর মা তহুরা আলীও জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য ছিলেন।


নিপুণ আক্তার


এবার চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা অভিনেত্রী নিপুণ সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। জানা গেছে, নিপুণ আক্তার চট্টগ্রাম বিভাগ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন।

 

ফরম কেনার পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিপুন বলেছেন, ‘প্রথমত দোয়া চাই সবার। প্রধানমন্ত্রী যদি যোগ্য মনে করেন, তাহলে তিনি অবশ্যই বিবেচনা করবেন। ইতোপূর্বে দেশবাসীর কাছে যে ভালোবাসা আমি পেয়েছি, সেটাই চাই। ’


উর্মিলা শ্রাবন্তী 


অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও বেশ সক্রিয় উর্মিলা শ্রাবন্তি কর। একযুগের বেশি সময় ধর রাজনীতির সঙ্গে যুক্ত এই অভিনেত্রী। আওয়ামী লীগের কেন্দ্রীয় মহিলা বিষয়ক উপকমিটির সদস্যও তিনি। এবার আওয়ামী লীগের হয়ে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন উর্মিলা। 


মনোনয়ন কেনার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তার একযুগের রাজনীতির ক্যারিয়ারের কথা জানান এই অভিনেত্রী। একই সঙ্গে বলেন, দল থেকে যদি তাকে নির্বাচন করা হয় তাহলে নিজ এলাকার নারীদের উন্নয়নের পাশাপাশি দেশের নারীদের উন্নয়নেও কাজ করে যাবেন। 


সোহানা সাবা


মঙ্গলবার সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম সংগ্রহ করেন সাবা। মনোনয়ন ফরম সংগ্রহ করার সময় তিনি বলেন, আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। বাবার আদর্শে আমিও আওয়ামী লীগ থেকে প্রার্থী হতে চাই। এর আগে অভিনেত্রী সরাসরি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। তবে তিনি নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন। কিন্তু তিনি সরাসরি রাজনীতিতে অংশ নেবেন তা ভাবতে পারেননি। তবে সবাইকে অবাক করে দিয়ে সরাসরি রাজনীতিতে অংশ নিচ্ছেন সোহানা সাবা।


সৈয়দা কামরুন নাহার শাহনূর


সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সৈয়দা কামরুন নাহার শাহনূর। আজ সকাল ১১ টার পর ফরম সংগ্রহ করেন তিনি।


এ সময় শাহনূর বলেন, ‘আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত। বিরোধী দলের আগুন সন্ত্রাসের বিরুদ্ধেও সক্রিয়ভাবে মাঠি ছিলাম। আমি নিজেও সামাজিক কাজের সঙ্গে যুক্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনীত করলে আমি তার কথা অনুসারে কাজ করতে চাই। নারীদের জন্য কাজ করতে চাই।’ 


এদিকে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়ার তারিখ নির্ধারণ হয়েছে। আগ্রহীরা মঙ্গলবার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনিসংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়নপত্র বিতরণ করা হবে। আর নিচ তলায় সব বিভাগের মনোনয়নপত্র জমা নেয়া হবে।

আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ১১ ঘন্টা ২৯ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ১৫ ঘন্টা ২২ মিনিট আগে