ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

রোহিঙ্গা তাহের এখন বাংলাদেশের নাগরিক,বানিয়েছেন পাসপোর্ট,ট্রেড লাইসেন্স : অবশেষে চকরিয়া পুলিশের জালে

রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসে বাংলাদেশি নাগরিক বনে গেছেন তিনি। দীর্ঘদিন যাবৎ চকরিয়া পৌর এলাকায় বসবাস করে আসছেন।তবে শেষ রক্ষা হলো না মোঃ তাহের নামের এক যুববকের। অবশেষে গ্রেপ্তার হলেন চকরিয়া পুলিশের হাতে। এ ব্যক্তি নিজের নামে বরিশালের বানরীপাড়ার ঠিকানায় জাতীয় পরিচয় পত্র তৈরি করেন, পাশাপাশি চকরিয়া পৌরসভার নাগরিকত্ব,পৌরসভার ট্রেড লাইসেন্স নিয়েছেন।করেছেন বাংলাদেশি পাসপোর্টও।


সোমবার রাতে পৌরসভার ভরামুহুরী নামক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রোহিঙ্গা যুবক মো: তাহের তার স্ত্রী সাইদুর নেছা সন্তান মোহাম্মদ ফারুক ও রুমিদা ইউএনএইচসিআরের তালিকাভুক্ত এফডিএমএন এবং টেকনাফ থাইংখালী রোহিঙ্গা ক্যাম্প-১৯ এ নিবন্ধিত।তার বিরুদ্ধে মায়ানমার থেকে গরু পাচার সহ নানা অভিযোগ রয়েছে।



চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলি জানান,গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া পৌরসভার ভরামুহুরী এলাকায় কিছু রোহিঙ্গা নাগরিক অবস্থান করছে জেনে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে একজন মায়ানমারের এক যুবককে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।


অন্যদিকে রোহিঙ্গারা জাতীয় পরিচয় পত্র তৈরি কিংবা নাগরিকত্ব সনদ তৈরি করে বাংলাদেশি নাগরিক বনে যাওয়া বিষয়টি দুঃখ জনক বলে জানিয়ে দ্রুত এ চক্রের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছে সচেতন মহল।


Tag
আরও খবর