পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন

তানোরে সরকারি জলাশয় বন্ধ করে ব্রীজের মুখ ঘিরে দোকানঘর নির্মাণ

তানোরে সরকারি জলাশয় বন্ধ করে ব্রীজের মুখ ঘিরে দোকানঘর নির্মাণ



 রাজশাহীর তানোরে সরকারি জলাশয় বন্ধ করে ব্রীজের মুখ ঘিরে জোরপূর্বক দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এতে করে প্রশাসনের অনুমতি ছাড়াই জোরপূর্বক দোকানঘর নির্মাণ করায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। জানা গেছে, তানোর পৌর সদর কুঠিপাড়া গ্রামের আলম আলী প্রশাসনের অনুমতি ছাড়াই জোরপূর্বক এ দোকানঘর নির্মাণ করছেন। অন্যদিকে ব্রীজের মুখ ঘিরে জলাশয় বন্ধ করে এ দোকানঘর নির্মাণ করায় এলাকার ৫ থেকে ৬টি গ্রামের পানি নিষ্কাসন চরম হুমকির মুখে পড়েছে। স্থানীয়দের অভিযোগ,দ্রুত এই দোকান ঘর বন্ধ করা না হলে আগামী বর্ষার পানি নিষ্কাসনের জন্য কোন জায়গা থাকবেনা। ফলে পানি বন্দী হয়ে পড়বে কয়েক গ্রামের হাজারো মানুষ। তাই দোকানঘর টি বন্ধ করা একান্ত প্রয়োজন। তানোর হঠাটপাড়া গ্রামের বিপ্লব, গোল্লাপাড়া গ্রামের এমদাদুল হক বলেন, প্রায় শতবছর ধরে এই ব্রীজের মুখ দিয়ে ৫/৬ টি গ্রামের পানি নিষ্কাসন করা হয়। কিন্তু যেভাবে দলীয় প্রভাব বিস্তার করে জলাশয় বন্ধ করে দোকান ঘর করা হচ্ছে, তাতে কঠিন বিপদের মধ্যে পড়তে হবে কয়েক গ্রামের হাজারো মানুষকে। দোকান ঘর বন্ধে গ্রামবাসী একাধিক বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তাকে অভিযোগ দিলেও তিনি কোন ব্যবস্থা গ্রহণ করেননি। যার জন্য এরা দলীয় লোক হওয়ায় তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পাচ্ছেনা কেউ। দোকান ঘর নির্মাণের বিষয়ে আলমের কাছে জানতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি। এবিষয়ে তানোর সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা আবিদা সিফাত বলেন, জলাশয় বন্ধ করে সরকারি জায়গার উপরে দোকান ঘর নির্মাণের কোন সুযোগ নেই, তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে বলে জানান তিনি। 




Tag
আরও খবর