রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

জাতীয় পর্যায়ের নৃত্যে দ্বিতীয় জাহ্নবী রায় জয়ী

বাংলাদেশ স্কাউটসের স্পেশাল ইভেন্টস বিভাগের আয়োজনে জাতীয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার জাতীয় পর্যায়ে দেশের ১৩টি অঞ্চলের প্রতিযোগীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে দ্বিতীয় স্থান অধিকার করে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছে জাহ্নবী রায় জয়ী।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রতিযোগিতার জাতীয় পর্যায়ে নৃত্য ইভেন্টের ‘ক’ শাখায় (কাব স্কাউট) বাংলাদেশ স্কাউটসের দিনাজপুর অঞ্চলের প্রতিনিধিত্ব করে দ্বিতীয় স্থান অর্জন করেন সে। তার এমন অর্জনে শুভেচ্ছা জানিয়েছে পরিবার ও সুধীজন।

জাহ্নবী রায় জয়ী পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সোনাহার ব্রাহ্মণপাড়া এলাকার দেবাশীষ রায় চন্দন ও মালা রাণী রায়ের কন্যা। সে ডোমার উপজেলার ছোটরাউতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ও ডোমার স্পন্দন নৃত্য একাডেমির একজন নিয়মিত নৃত্যশিল্পী।

জয়ীর প্রশিক্ষক বিটিভির নিয়মিত নৃত্যশিল্পী মোঃ ফেরদৌস তার গৌরবগাঁথার স্বীকৃতি দিয়ে বলেন, নৃত্যে জয়ী অত্যন্ত মেধাবী। তৃণমূল থেকে সবগুলো ধাপ পেরিয়ে জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জন করায় তার প্রশিক্ষক হিসেবে আমি গর্বিত। জয়ীর পরিবারের উৎসাহে তার এমন অর্জন। মেকআপ ও পোশাকে জাকির হোসেন ও ডাবলু মিয়া সহযোগিতা করায় তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই। জয়ীর জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইলো।

Tag
আরও খবর