বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর

অভয়নগরে গুড় মেলা ও পিঠা উৎসব

যশোরের যশ, খেজুরের রস এই ঐতিহ্যের ধারক রূপে অভয়নগরে সগৌরবে দাঁড়িয়ে আছে ৬৬ সহস্রাধিক সতেজ সবুজ মধুবৃক্ষ খেজুর।

অভয়নগরের ঐতিহ্য ও কৃষ্টি জুড়ে থাকা খেঁজুর গুড় শিল্প  আজ ক্রমশ বিলুপ্তির পথে ছিলো। ইট ভাটার জ্বালানিরূপে অবাধে বৃক্ষ নিধন, শ্রমবিমুখতা, মর্যাদাভ্রম, মধ্যসত্ত্বভোগীদের দৌরাত্ম্য, ভেজাল কারবারি প্রভৃতি সমস্যায় জর্জরিত এই সম্ভাবনাময় ঐতিহ্য। যার পুনরুদ্ধার, ধারন, লালন তথা স্মার্ট ও টেকসইকরণের মানসে ২০২৩ সালে পরিকল্পিতভাবে কাজ শুরু করে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, অভয়নগর, যশোর। এ লক্ষ্যে ধারাবাহিকভাবে অংশীজন ও সুধীজনের সভা, ৩৪৫ জন গাছির অংশগ্রহণে খেজুর গাছি সম্মেলন-২০২৩, দুই শতাধিক গাছিকে প্রশিক্ষণ ও প্রণোদনা প্রদান, নিপাহ ভাইরাস সংক্রান্ত লিফলেট বিতরণ, পৌরসভাসহ প্রতিটি ইউনিয়নে কৃষি  বিভাগের প্রত্যক্ষ তত্ত্বাবধানে খাঁটি খেজুর গুড় উৎপাদন কেন্দ্র স্থাপন এর মত পদক্ষেপসমূহ বাস্তবায়ন করা হয় । পাশাপাশি অনলাইন (fb/gurerhatabhaynagar) ও অফলাইনে খাঁটি খেজুর গুড় বিপণন প্লাটফর্ম হতে গুড় উৎপাদক গাছিদের জন্য উৎসাহব্যঞ্জক বিক্রয়মূল্য নিশ্চিত করা হচ্ছে। এর প্রভাবে চলতি বছরে খেজুরের রস আহরণকারী গাছের সংখ্যা ২২,৭৯০ টি হতে ৩২,৪৭০ টি এবং গাছির সংখ্যা ৭১৯ জন হতে ৭৭৫ জন  এ উন্নীত হয়েছে। চলতি মৌসুমে প্রায় ৪০০ মেঃ টন গুড় উৎপাদন সম্ভব হবে। 


এ পর্যায়ে আমাদের আয়োজন “গুড় মেলা ও পিঠা উৎসব”। ১০,১১ ও ১২ ফের্রুয়ারী ০৩(তিন) দিনব্যাপি অনুষ্ঠেয় এ লোক-সাংস্কৃতিক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করবেন ৮৮, যশোর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এনামুল হক বাবুল। দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অত্র উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব শাহ্ ফরিদ জাহাঙ্গীর। এছাড়া সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মঞ্চ আলোকিত করবেন যশোর জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।

প্রথমবারের মতো আয়োজিত এ গুড় মেলা ও পিঠা উৎসবে  আমন্ত্রন জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ।এই উৎসব মুখর গুড় ও পিঠা উৎসবে অংশগ্রহণের জন্য  অধীর আগ্রহে অপেক্ষমান অভয়নগরের উৎসুক জনতা। 

Tag
আরও খবর