ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

দক্ষতা উন্নয়নে উখিয়ায় স্কাসের কিয়ার গিভিং প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন

দেশের বেকারত্ব দূরীকরণ, দারিদ্র্য বিমোচন, সুবিধাবঞ্চিত দরিদ্রদের কর্মসংস্থান এবং আয় সৃষ্টিকারী কার্যক্রম, জীবনযাত্রার মান উন্নত, সক্ষমতা বৃদ্ধি, দক্ষতা বিকাশ, কারিগরি শিক্ষার উন্নয়ন এর লক্ষ্যে সরকারের সহযোগী সংস্থা হিসেবে সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা (স্কাস) মার্কেট ড্রাইভেন কিয়ারগিভিং প্রশিক্ষণ কেন্দ্র শুভ উদ্ভোধন করেছে।


বুধবার (৭ ফেব্রুয়ারী) সকাল ১০টায় উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন ২নং ওয়ার্ড হিজলিয়া গ্রামে প্রশিক্ষণ কেন্দ্রটি উদ্বোধন হয়।


উদ্বোধন অনুষ্ঠানে, স্কাসের সহকারী পরিচালক তারিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ২আই এর কক্সবাজার অঞ্চলের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মাকসুদুল কবীর সোহেল।


এইসময় প্রধান অতিথি বলেন, কেয়ারগিভিং কোর্স শেষে আপনি যেকোন হসপিটাল বা ব্যক্তিগত প্রতিষ্ঠানে নার্সিং সেবায় নিযুক্ত হতে পারবেন। এছাড়া এই কেয়ারগিভিং প্রশিক্ষণের সনদপত্র নিয়ে দেশের বাইরেও কর্মসংস্থানের সুযোগ ব্যাপক চাহিদা রয়েছে।


এসময় আরো উপস্থিত ছিলেন,স্কাসের চিফ ফিন্যান্স ও এডমিন অফিসার শরীফ আহমেদ,মানব সম্পদ কর্মকর্তা সজিব চন্দ্র দাস, হিসাব কর্মকর্তা কর্মকর্তা আব্দুল মতিন,উক্ত প্রকল্পের সমন্বয়কারী আবুল কালাম আজাদ।


অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,স্কাসের সেফগার্ডিং ফোকাল মোমেনা বেগম, দিপুল দাসসহ প্রশিক্ষনার্থীরা।

Tag
আরও খবর