শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

টেকনাফে অস্ত্রসহ আটক-১

টেকনাফের সাবরাং ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্রসহ এক অস্ত্র কারবারিকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।


আটককৃত অস্ত্র কারবারি হলেন,টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নোয়াপাড়া (মগপাড়া) এলাকার মৃত সৈয়দ আহমদের ছেলেইব্রাহিম (৪০)।


কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে, বুধবার রাতে র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের নয়াপাড়া বাজারের মনির আহমদের টমটম গ্যারেজের সামনে একজন ব্যক্তি কোমরে অস্ত্রসহ প্রকাশ্যে ঘোরাঘুরি করে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। র‌্যাবের আভিযানিক দলকে দেখে পালানোর চেষ্টাকালে ধাওয়া করে দুর্ধর্ষ অস্ত্র সন্ত্রাসী ইব্রাহিম’কে র‌্যাব আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীর দেহ তল্লাশি করে সর্বমোট ১টি লোহার তৈরি দেশীয় আগ্নেয়াস্ত্র (এলজি) উদ্ধার করা হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, আটককৃত রহমত উল্লাহ একজন দুর্ধর্ষ অস্ত্রধারী সন্ত্রাসী। ধৃত আসামিকে উক্ত আগ্নেয়াস্ত্রের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সে কোন বৈধ কাগজ পত্র দেখাতে পারেনি এবং উক্ত অবৈধ অস্ত্র বেআইনি ভাবে নিজ হেফাজতে রেখে জনমনে আতঙ্ক সৃষ্টিসহ ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে বলেও জানায়। এছাড়াও তার বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ নানাবিধ অভিযোগের সন্ধান পাওয়া যায়।


তিনি আরো জানান, উদ্ধারকৃত আলামতসহ আটককৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় লিখিত হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর