শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

চকরিয়ায় পাহাড় কাটার দায়ে আটক-৩ : স্কেভেটর, ট্রাক জব্দ

চকরিয়ার হারবাংয়ে গভীর রাতে অভিযান চালিয়ে একটি মাটি কাটার স্কেভেটর ও দু’টি মাটি ভর্তি ডাম্পার জব্দ করেছে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় মাটি কাটার সাথে জড়িত তিনজন ব্যক্তিকেও আটক করা হয়।


মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংলগ্ন হারবাং নোনাছড়ি ৩নং ওয়ার্ড এলাকায় এ অভিযান চালানো হয়।



আটককৃতরা হলেন, মো.ইয়াছিন, মো. শেফায়েত ও মো. মিজানুর রহমান। তারা সকলেই হারবাংয়ের নোনাছড়ি ৩নং ওয়ার্ডের বাসিন্দা। পাহাড় কাটার সময় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।


অভিযানে নেতৃত্ব দেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলাম ও চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী।


স্থানীয়রা জানায়, পাহাড় কাটায় হারবাংয়ের কিছু রাজনৈতিক নেতা এবং একজন জনপ্রতিনিধিও জড়িত রয়েছে। তারা প্রতিদিন সন্ধা হলে স্কেভেটর দিয়ে পাহাড় কাটা শুরু করে। এতে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে।



এ বিষয়ে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,

দীর্ঘদিন যাবৎ একটি স্থানীয় একটি চক্র পাহাড় কাটছে। মঙ্গলবার এ খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে গিয়ে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি স্কেভেটর ও দু’টি মিনিট্রাক জব্দ করে তিনজন ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এছাড়াও তিনি বলেন, চকরিয়ার যেখানে অবৈধ বালু উত্তোলন, পাহাড় কাটার খবর পাওয়া যাবে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে।


Tag
আরও খবর






6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ৯ ঘন্টা ৪ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ১২ ঘন্টা ৫৭ মিনিট আগে