বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর

রায়পুরে প্রশাসনের অভিযানে জব্দ প্রায় ৩ টন জাটকা

লক্ষ্মীপুরের রায়পুরে প্রশাসনের অভিযানে জব্দ হওয়া প্রায় ৩ টন জাটকা এতিমখানায় বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট বাজার থেকে জাটকাগুলো জব্দ করা হয়। মৎস্য বিভাগ ও কোস্ট গার্ড যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে মৎস্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মো. আব্দুস ছাত্তার, লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, রায়পুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সারোয়ার জামান, কোস্ট গার্ডের রায়পুর উপজেলা কন্টিনজেন্ট কমান্ডার সিদ্দিকুল ইসলাম ও উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন হাওলাদার উপস্থিত ছিলেন।

জেলা মৎস্য বিভাগ সূত্র জানায়, লক্ষ্মীপুর মেঘনা উপকূলীয় জেলা। মেঘনা নদীর প্রায় ৭০ কিলোমিটার এলাকা এ জেলায়। ইলিশ উৎপাদন বৃদ্ধি, জাটকা সংরক্ষণ ও অবৈধ কারেন্ট জাল ব্যবহার বন্ধে নদীসহ সংশ্লিষ্ট এলাকায় মৎস্য বিভাগসহ সংশ্লিষ্ট প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এর ধারাবাহিকতায় ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানিক দলকে দেখে জাটকাগুলো রেখে বিক্রেতারা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে প্রায় ৩ টন জাটকা জব্দ করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে জনসম্মুখে বিভিন্ন এতিমখানায় জাটকাগুলো বিতরণ করে দেওয়া হয়।

জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, জাটকা নিধন আইনত দণ্ডনীয় অপরাধ। অভিযান পরিচালনার সময় জাটকাগুলো রেখে জেলে ও বিক্রেতারা পালিয়ে যায়। এতে কাউকে আটক করা সম্ভব হয়নি।

Tag
আরও খবর