রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

তজুমদ্দিনে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপন কাজের উদ্বোধন।।

কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় রবি/২০২৩-২৪ মৌসুমে সমলয়ে হাইব্রিড বোরো ধান চাষ ব্লক প্রদর্শনীতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপন কাজের উদ্বোধন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজনে শুক্রবার (৯ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৪টায় উপজেলার আড়ালিয়া মাতাব্বরকান্দি দারুল উলুম মাহমুদিয়া মাদ্রাসার প্রাঙ্গনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এর আগে তজুমদ্দিন উপজেলা নির্বাহি কর্মকর্তা শুভ দেবনাথের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন ভোলা-৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ভাইসচেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, মহিলা ভাইসচেয়ারম্যন কহিনুর বেগম শিলা, চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্যাহ কিরন প্রমুখ। স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. নাজমুল হুদা।

প্রধান অতিথির বক্তৃতায় এমপি শাওন বলেন, বর্তমান সরকার দেশের কৃষকের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে। যার ফলশ্রুতিতে কৃষকদেরকে বিভিন্ন সময়ে প্রনোদনা দিচ্ছেন। সরকার কৃষিবান্দব সরকার বলে ইতিমধ্যে কৃষকদের ব্যাপক সাড়া পেয়েছে। আগামীদিনে কৃষকদেরকে আরো বেশি বেশি সুযোগ সুবিধা দেয়া হবে বলেও তিনি সভায় জানান।

Tag
আরও খবর