শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

রামুতে জামে মসজিদ উদ্বোধন করলেন হুইপ কমল

কক্সবাজারের রামুতে ‘মারকাজ আল রাহমা‘ জামে মসজিদ উদ্বোধনী করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শাইমুম সরওয়ার কামাল এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন-আলহাজ্ব এজাজুল ওমর চৌধুরী (বাট্টু মিয়া) মসজিদের জন্য জমি দান করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এই মসজিদ প্রতিষ্ঠায় তুরস্কের দাতাসহ স্থানীয় পর্যায়ে যারা অবদান রেখেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।


উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের রামু রেলওয়ে স্টেশনের পাশে মল্লানর বিল বাট্টু মিয়া নগরে এ মসজিদ প্রতিষ্ঠা হয়।



শুক্রবার (৯ ফেব্রুয়ারি) পবিত্র জুম্মার নামাজের পর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মারকাজ আল রাহমা মসজিদের জমিদাতা রামু বাইপাস নাহার ফাইলিং স্টেশনের স্বত্বাধিকারী আলহাজ্ব এজাজুল ওমর চৌধুরী (বাট্টু মিয়া)।


অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- রামু রাজারকুল আজিজলুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মোহাম্মদ মোহসেন শরীফ (হাফিজাহুল্লাহ), রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট আবুল মনসুর চৌধুরী,

রামু থানার অফিসার ইনচার্জ ওসি আবু তাহের দেওয়ান,

মসজিদের দাতাদের মধ্যে তুরস্কের ইস্তাম্বুলের বাসিন্দা আলহাজ্ব ইব্রাহিম ম্যাচ, কক্সবাজার জেলা পরিষদ সদস্য ফরিদুল আলম, কাউয়ারখোপ ইউনিয়নের চেয়ারম্যান সামশুল আলম, ফতেখানকুল ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টো, রাজারকুল ইউনিয়নের চেয়ারম্যান মফিজুর রহমান, রামু বনিক সমিতির সভাপতি অধ্যাপক রফিকুল আলম চৌধুরী, রামু ব্রাদার্স ইউনিয়নের সভাপতি নবু আলম, জেলা পরিষদের সাবেক সদস্য নুরুল হক,

খুনিয়াপালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মাবুদ,

রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মৌলানা বকতিয়ার আহমদ, রাজারকুলের সাবেক চেয়ারম্যান শহিদুল্লাহ সিকদার। অনুষ্ঠানে জেলার বরেণ্য ওলামায়েকেরাম, রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ ও মুসল্লিগন উপস্থিত ছিলেন।

পরে হুুইপ রামুর কাউয়াখোপ বাজার পরিদর্শন ও চাকমারকুলে একটি হোমিও ক্লিনিকের উদ্বোধন করেন।

Tag
আরও খবর