দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

ভূজপুর স্টুডেন্টস' ফোরাম, চবি'র নেতৃত্বে হানিফ-ইব্রাহীম-মাহাদী


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়রনরত ভূজপুরস্থ শিক্ষার্থীদের সংগঠন ভূজপুর স্টুডেন্টস'ফোরাম চবি'র নতুন কার্যনিবার্হী কমিটি ঘোষণা করা হয়েছে।


গতকাল(০৯,ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭.০০ ঘটিকায় 

চট্টগ্রাম শহরে ২নং গেইটস্থ দ্য ডাইনিং বেল রেস্টুরেন্টে ভূজপুর স্টুডেন্টস' ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর কাউন্সিল:-২০২৩-২৪ খ্রি. সম্পন্ন হয়েছে।

ফোরামের সভাপতি জাহেদ হাছানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম. ইলিয়াছ সানি মুন্নার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের অন্যতম উপদেষ্টা ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর এভিপি জনাব মুহাম্মদ ইব্রাহিম, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সরকারি বাকিলা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগের সহকারি অধ্যাপক জনাব রাশেদুল ইসলাম, ফোরামের সবেক সভাপতি ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এর অফিসার জনাব ফরিদুল ইসলাম চৌধুরী, সাবেক সভাপতি এবং বাংলাদেশ কৃষি ব্যাংক এর অফিসার ও ৪৩ তম বিসিএস (অডিট অ্যান্ড অ্যাকাউন্ট) সুপারিশপ্রাপ্ত জনাব রব্বানী বোরহান, সাবেক সভাপতি ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কানাইঘাট শাখার জুনিয়র অফিসার জনাব মুহাম্মদ মহিউদ্দিন, সাবেক সহসভাপতি ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নাজমা আক্তার রিমা, সাবেক সাধারণ সম্পাদক নেওয়াজ বাবু চৌধুরী, ফোরামের সাবেক সভাপতি ইয়াছিন আরাফাত তুষার, সাবেক সাধারণ সম্পাদক মনজুর লিমন, ফোরামের সাবেক সহ-সভাপতি এবং নববাক চবি এর সাধারণ সম্পাদক জনাব আবু জাফর এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জনাব আরমান উদ্দিনসহ ফোরামের সবেক-বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


নির্বাচনের মাধ্যমে আহমেদ হানিফকে সভাপতি, ইব্রাহীম মাহমুদকে সাধারণ সম্পাদক এবং উসমান আল মাহাদীকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করেন কাউন্সিল:২৩-২৪ এর নির্বাচন কমিশন।

Tag
আরও খবর