শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

আন্ত:জেলা চোর সিন্ডিকেটের সক্রিয় তিন সদস্য উখিয়া থানা পুলিশের জালে!

কক্সবাজারের মোবাইল চোর সিন্ডিকেটের তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ২১টি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।


অভিযানে গ্রেফতারকৃতরা হলেন, উখিয়ার রাজাপালং মৌলভী পাড়া এলাকার আইয়ুব আলীর ছেলে কামরুল হাসান প্রকাশ নিজাম উদ্দিন(৩০), হাজীরপাড়া এলাকার ফরিদ আলমের ছেলে আব্দুল আজিজ প্রকাশ বান্না(২৫), রামুর জোয়ারিয়ানালা এলাকার নন্দাখালী বড়পাড়া এলাকার মোহাম্মদ কাসেম আলীর ছেলে জিয়াউল করিম প্রকাশ ভুট্টো(৩০)।


শনিবার(১০ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় উখিয়া থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার(উখিয়া সার্কেল) রাসেল। গ্রেফতারকৃত তিনজনই সাজাপ্রাপ্ত আসামি বলে জানান তিনি।


অতিরিক্ত পুলিশ সুপার(উখিয়া সার্কেল) বলেন,”গত ২৫ জানুয়ারি কোর্টবাজারস্থ ওয়ালটন শোরুমে একটি চুরির ঘটনা ঘটে। তাদের অভিযোগ আমলে নিয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজার বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে ৯ ফেব্রুয়ারি রাত ১টার দিকে কক্সবাজার পৌরসভার বাস টার্মিনাল এলাকা থেকে নিজাম ও বান্নাকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা আন্ত:জেলা মোবাইল চোর চক্রের সক্রিয় সদস্য।”

Tag
আরও খবর