আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি ‎মোংলা ইপিজেডে শ্রমিকের হাত বিচ্ছিন্ন: নিরাপত্তা ত্রুটি ও কর্তৃপক্ষের অবহেলায় ক্ষোভ ‎ ৪৭তম জাতীয় পর্যায়ে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের সাফল্য নোয়াখালীতে নবাগত পুলিশ সুপারের হুঁশিয়ারি রায়পুরে শিক্ষা উপকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি চৌদ্দগ্রাম কালেরকন্ঠ সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, থানায় অভিযোগ নাগেশ্বরীতে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক কাউন্সিলিং অনুষ্ঠিত ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরার রাজকীয় মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন মামী বিয়ে করলেন ভাগনেকে, প্রবাস থেকে মামা দেশে ফিরে আত্মহত্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড জাল-নৌকা নিয়ে ঘাটে জেলেদের ভিড়, চলছে প্রকৃত জেলে শনাক্তের কার্যক্রম খাদ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তি আক্কেলপুরে গলায় দড়ি দিয়ে বৃদ্ধের আত্মহত্যা শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্বাগত মিছিল লালপুরে আবারও গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার লালপুরে ১৬ বছরের কিশোরকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার ৬০ বছর বয়সী ব্যক্তি। লালপুরে পদ্মার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ দেওয়ানগঞ্জের সানারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত রাজবাড়ীতে ধার করা টাকার বিরোধে যুবককে হত্যা, ৩ আসামি গ্রেফতার বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দিনাজপুর জেলা ট্র্যাক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৃত ও পঙ্গু শ্রমিক পরিবারের মাঝে অনুদান এবং কম্বল বিতরণ

দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-রাজ-২৪৫) উদ্যোগে  মৃত ও পঙ্গু শ্রমিক পরিবারবর্গের মাঝে এবং মেয়ের বিয়ের জন্য ইউনিয়নের নিজস্ব তহবিল হতে এককালীন অনুদানের চেক এবং  অসহায় শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে শহরের পিডিবি মোড়স্থ ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শ্রমিকের পরিবারের সদস্যদের হাতে ২১ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক তুলে দেন জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের  নেতৃবৃন্দ। 

সংগঠনের সভাপতি মোঃ আনোয়ারুল হক-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ সাদাকাতুল বারী সাদা’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি মোঃ আবুল হোসেন, সহ-সভাপতি মোঃ শামসুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শ্রী বিপ্লব কুন্ডু প্রমুখ। উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক মোঃ শিবলু জাহাঙ্গীর, অর্থ সম্পাদক মো. স্বাধীন, দপ্তর সম্পাদক আব্দুল গফুর, সড়ক সম্পাদক মিস্টার আলী, সহ-সড়ক সম্পাদক মো. শরিফুল ইসলাম, প্রচার ও ক্রীড়া সম্পাদক মহিউদ্দিন, শিক্ষা ও সমাজকল্যাণ সম্পাদক মো. মাসুদ রানা, কার্যকরী সদস্য মো. ইয়ারব আলী, রেজাউল ইসলাম রাজা, মো. ইসমাইল হোসেন, হেমন্ত কুমার মানিক, মো. আলতাফ হোসেনসহ শ্রমিক ইউনিয়নের অন্যান্য শাখার নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সর্বমোট ২১ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। এর মধ্যে ১৫ জন মৃত, ৫ জন পঙ্গু শ্রমিক পরিবারদের মাঝে প্রত্যেককে ৫৫ হাজার টাকা করে মোট ১১ লাখ টাকা ও ৫০ জন শ্রমিক পরিবারের মেয়ের বিবাহের জন্য প্রত্যেককে ২১ হাজার টাকা করে মোট ১০ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়।

এছাড়া অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি প্রদত্ত এবং শ্রমিক ইউনিয়নের নিজস্ব তহবিল হতে ৬৫০ জন শ্রমিককে শীতবস্ত্র (কম্বল) প্রদান করা হয়।

Tag
আরও খবর