শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

কক্সবাজার ও টেকনাফে র‌্যাবের পৃথক অভিযানে ডাকাতি,হত্যা ও মাদক মামলার তিন আসামি গ্রেফতার

কক্সবাজার সদরের নতুন ঘোনারপাড়া ও ফজু সিকদারপাড়া এবং টেকনাফ থানাধীন সাতঘরিয়াপাড়া এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার গ্রেফতারী ওয়ারেন্টভুক্ত তিনজন পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।


গ্রেফতারকৃতরা হলেন,কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের দক্ষিণ ডেইলপাড়ার সৈয়দ নুরের ছেলে আবুল কাশেম (৪০), একই ইউনিয়নের ফজু সিকদারপাড়ার মৃত ছৈয়দুজ্জামানের ছেলে

বক্কর সিদ্দিক (২৯) ও টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের সাত ঘরিয়াপাড়ার মৃত ইসলামের ছেলে ইব্রাহীম (৩৫)।


কক্সবাজার র‌্যাব-১৫, অতিরিক্ত পুলিশ সুপার ও

সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)

মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান,রবিবার (১১ ফেব্রুয়ারী) ভোরে কক্সবাজার সদর মডেল থানার মামলা নং ১৬, তাং ২৮/০২/২০২০, জিআর নং ২১০/২০, প্রসেস নং ৮০৯৪/২২, ধারা-৩৯৯/৪০২ দঃ বিঃ মোতাবেক গ্রেফতারী ওয়ারেন্টভুক্ত আসামী আবুল কাশেম’কে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১৫, কক্সবাজার এর গোয়েন্দা তৎপরতা চলমান থাকে। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, ব্যাটালিয়ন সদরের একটি চৌকস আভিযানিক দল কক্সবাজার সদরের নতুন ঘোনারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী আবুল কাশেমকে গ্রেফতার করা হয়। এছাড়া একইদিন কক্সবাজার সদরের ফজু সিকদারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা চেষ্টা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী বক্কর সিদ্দিককে গ্রেফতার করা হয়।


অন্যদিকে টেকনাফ থানার মামলা নং ২১, তাং ০৮/০৩/২০১২, ধারা-১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১) এর ৯(ক) মোতাবেক ০৬ মাসের সাজা পরোয়ানা ওয়ারেন্টভুক্ত আসামী ইব্রাহীম’কে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১৫, সিপিএসসি এর গোয়েন্দা তৎপরতা চলমান থাকে। বর্ণিত আসামী টেকনাফ থানাধীন সাতঘরিয়াপাড়া এলাকায় আত্মগোপনে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত আসামী ইব্রহীমকে গ্রেফতার করতে সক্ষম হয়।


তিনি আরো জানান,গ্রেফতারকৃত আসামীদের সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর