ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

টেকনাফে র‌্যাবের অভিযানে ১১টি অস্ত্র ও ডাকাতি মামলার আসামী এক দুর্ধর্ষ আরসা ডাকাত গ্রেফতার

কক্সবাজারের টেকনাফ থানাধীন উনচিপ্রাং এলাকা থেকে ১১টি অস্ত্র ও ডাকাতি মামলা এবং ৭টি ওয়ারেন্টভুক্ত পলাতক দুর্ধর্ষ আরসা ডাকাত মোঃ ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ সদস্যরা।


গ্রেফতারকৃত ব্যক্তি হলেন,টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং ২২ নম্বর ক্যাম্পের, ব্লক-ডি-৪ এর বাসিন্দা রশিদ আহাম্মেদের ছেলে রোহিঙ্গা মোঃ ইসলাম (৩৩)।


কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)

মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান,শনিবার রাতে ১১টি অস্ত্র ও ডাকাতি মামলা এবং ৭টি ওয়ারেন্টভুক্ত পলাতক দুর্ধর্ষ আরসা ডাকাত মোঃ ইসলাম’কে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১৫, কক্সবাজার এর গোয়েন্দা তৎপরতা চলমান থাকে। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল টেকনাফ থানাধীন উনচিপ্রাং এলাকায় অভিযান পরিচালনা করে মো. ইসলামকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মোঃ ইসলাম ১১টি অস্ত্র ও ডাকাতি মামলা এবং ৭টি ওয়ারেন্টভুক্ত আসামী ১) জিআর-১৬১/২২, প্রসেস নং-১৭৫১৩/২১, ২) জিআর-৪৯৭/২২, প্রসেস নং-১৭৪০৯/২২, ৩) জিআর-৩৭২/২২, প্রসেস নং-১৭৪১৬/২২, ৪) জিআর-৪৬৯/২২, প্রসেস নং-১৭৮৭৯/২২, ৫) জিআর-৭৫১/২২, প্রসেস নং-১৯০৩৬/২৩, ৬) জিআর-৮০৭/২২, প্রসেস নং-১৭৪৩৫/২২ এবং ৭) জিআর-৭৫১/২২, প্রসেস নং-১৯০২৫/২৩। সে এ যাবত পর্যন্ত আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করছিল বলে জানায়।


তিনি আরো জানান,গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


Tag
আরও খবর