শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

নাফ নদীর শাখা-প্রশাখা দিয়ে ভেসে আসছে ক্ষত-বিক্ষত মানুষের লাশ


মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাত গত দু’দিন ধরে গোলাগুলি ও মর্টারশেলের শব্দ শোনা না গেলেও আতংক কাটেনি সীমান্তবাসীদের। এদিকে নতুন করে সীমান্তের নাফ নদীর শাখা-প্রশাখা দিয়ে ভেসে আসছে ক্ষত-বিক্ষত মানুষের লাশ। এ রিপোর্ট লেখাকালীন পর্যন্ত গত দুই দিনে তিনটি অজ্ঞাত লাশ উদ্ধার করেছে উখিয়া থানা পুলিশ।


রোববার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উখিয়ার পৃথক স্থান থেকে দুটি বিকৃত লাশ উদ্ধার করা হয়। তৎমধ্যে একটি বালুখালী কাস্টমস ঘাট এলাকায় খাল থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। অপরটি উখিয়ার ইনানীর সী-বীচ থেকে উদ্ধার করা হয়। একটি অসমর্থিত সূত্রে জানা গেছে, লাশ গুলো বিচ্ছিন্নতাবাদী রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্টির সদস্য। তারা মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতে নিহত হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।


বালুখালী কাস্টমস ঘাট এলাকা থেকে উদ্ধার হওয়া লাশটি বিচ্ছিন্নতাবাদী সংঘঠনের নেতা আবুল কালামের বলে দেখতে আসা রোহিঙ্গারা মন্তব্য করতে শোনা গেছে। এ সময় তার মাথায় পরিহিত জলপাই রংয়ের একটি বুলেটপ্রুফ হেলমেট ও গোলাবারুদ বহনের বিশেষ বেল্ট উদ্ধার করা হয়।অপরদিকে ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: শাহজাহান জানিয়েছেন, স্থানীয় লোকজনের খবরে পে-বল স্টোন পয়েন্ট দিয়ে সি-বিচ থেকে একটি মস্তক বিহীন লাশ উদ্ধার করা হয়। উখিয়া থানার অফিসার ইনচার্জ মো: শামীম হোসেন জানিয়েছেন, লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে।


পালংখালী ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেছেন, নদীতে ভাসমান লাশের খবর শুনেছি তবে এসব লাশের দায়িত্ব নিতে চাচ্ছে না কেউ। তবুও মানবিক দিক বিবেচনা করে এসব লাশ উদ্ধার করে দাফনের দাফন-কাফনের ব্যবস্থা করা উচিত। তিনি এও জানিযেছেন, গত দুদিন ধরে সীমান্ত পরিস্থিতি কিছুটা শান্ত রয়েছে।

Tag
আরও খবর




6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ৮ ঘন্টা ১০ মিনিট আগে