২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি

মেহেরপুরে মাদক মামলায় এক নারীর কারাদণ্ড।

মেহেরপুরে মাদক মামলায় আমাতুন নেছা নামের এক নারীকে ৬ বছর সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে মেহেরপুর স্পেশাল ট্রাইবুনাল-২ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় দেন। সাজাপ্রাপ্ত আমাতুন নেছা মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামের আব্দুর রশিদ এর স্ত্রী।

মামলার বিবরণে জানা গেছে ২০১৪ সালের ২৭ জুলাই গোপন সূত্রে খবর পেয়ে গাংনী র‍্যাব-৬ এর নায়েব সুবেদার শামসুল আলমের নেতৃত্বে র‍্যাবেব একটি দল গাংনী উপজেলার কাজীপুর কাছারিপাড়া এলাকায়  আমাতুন নেছার বাড়িতে অভিযান চালান। এসময় র‍্যাব সদস্যদের আগমনী টের পেয়ে আমাতুন নেছা পালানোর চেষ্টা করলে তাকে আটক করার পর তার বাড়ি থেকে ৩৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

ওই ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি(২) ধারায় গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়। যার জি আর কেস নং ১৬৩/২০১৪ । সেশন কেস নং ১৬/২০১৫।

মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষ করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ৯ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন।

এতে আসামী দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাকে ৬ বছর সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালত।

মামলায় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি কাজি শহীদ। এবং আসামি পক্ষে এ কে এম শফিকুল আলম কৌশলী ছিলেন।

Tag
আরও খবর