সজিব হোসেনের কবিতা - অভ্যর্থনা গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক চিলমারীতে একমাত্র "জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে" ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা দিনাজপুর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান: ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

জয়পুরহাটে র‍্যাব-৫ কর্তৃক ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার



মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট জেলা প্রতিনিধি

জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকা থেকে ইয়াবাসহ ০৩ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

১১ ফেব্রুয়ারী(রবিবার) রাতে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকা হতে ৩৫ পিচ ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব-৫।

গ্রেফতারকৃতরা হলেন পাঁচবিবি উপজেলার বাগজানা গ্রামের মোঃ আসমান আলীর ছেলে
মোঃ সজিব হোসেন, সাহেব আলী সাবুর ছেলে মোঃ বিল্লাল হোসেন, শ্রী সুরেন কর্মকার ছেলে শ্রী অনন্ত কর্মকার কে গ্রেফতার করা হয়

গ্রেফতারকৃত আসামী সজিব একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিল্লাল ও অনন্ত এর মাধ্যমে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। এমন সংবাদের ভিত্তিতে গত  কয়েকদিন ধরে র‌্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল উক্ত ব্যক্তির গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে।

১১ ফেব্রুয়ারী(রবিবার) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উক্ত আসামীকে মাদক ক্রয়-বিক্রয়ের সময় জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকা থেকে র‌্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল আটক করে। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে উক্ত আসামিকে তল্লাশি করলে তার নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৩৫ পিচ ইয়াবা  উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।
  

Tag
আরও খবর