আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

ভারতের সাথে সর্ম্পকের নতুন মাইলফল “ময়া-সুলতানগঞ্জ” - খালিদ মাহমুদ চৌধুরী

নৌপরিবহন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, শুধু ময়া-সুলতানগঞ্জ নয় ভারতের সাথে পর্যটক পরিবহনে অভাবনীয় জায়গায় চলে গেছি। ময়া-সুলতানগঞ্জ তারই একটি নতুন মাইল ফলক। বাংলাদেশ কারও সাথে বৈরিতা করে না সকলের সাথে বন্ধুত্ব রেখে পররাষ্ট্র নীতি তৈরি করেছেন দেশরত্ন শেখ হাসিনা। সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে বিআইডব্লিউটিএ আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এই কথা গুলো বলেন।

বাংলাদেশ ও ভারতের নৌ প্রটোকলের আওতায় চালু হলো বহুল কাঙ্খিত রাজশাহীর গোদাগাড়ীর সুলতানগঞ্জ পোর্ট অব কল এবং সুলতানগঞ্জ-মায়া নৌপথে পণ্যবাহী নৌযান চলাচল। পদ্মা ও মহানন্দার মোহনায় অবস্থিত গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ অংশ সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় সুলতানগঞ্জ নৌবন্দর এবং ভারতের মুর্শিদাবাদের মায়া নৌবন্দর পর্যন্ত পণ্যবাহী নৌযান চলাচল উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি আরও বলেন, রাজশাহীতে শুধু শিক্ষা না সমৃদ্ধশালী অর্থনীতি জোনে পরিবর্তন করা হবে। এজন্য সরকার কাজ চলেছেন। বাংলাদেশে আমাদের স্থলবন্দর আছে ২৪টি। ১টি মিয়ানমার ও ২৩টি প্রতিবেশী দেশ ভারতের সাথে। আমাদের ১৭ টি স্থলবন্দরের কার্যক্রম চলছে। ধীরে ধীরে বাকি সাতটি স্থলবন্দরও কাজ শুরু করা হবে।

নৌপরিবহন প্রতিমন্ত্রী আরও বলেন, সোনামসজিদ স্থলবন্দর নিয়ে আমরা নতুনভাবে ভাবছি। এই স্থলবন্দর আরও কীভাবে আমাদের জীবন-জীবিকা ও ব্যবসা বাণিজ্য প্রসার ঘটানো যায় সেভাবে আমরা কাজ করবো। সিল্কসিটি রাজশাহীকে ব্যবসা বাণিজ্যে তুলে আনা যায় তা কাজ চলছে। প্রধানমন্ত্রী রাজশাহীকে নিয়ে অনেক প্রকল্প গ্রহণ করেছেন। সেগুলো বাস্তবায়ন করা হবে। শিক্ষানগরীকে অর্থনৈতিক জোনে পরিণত করা যায় সেভাবে সরকার কাজ করে যাচ্ছে।

আওয়ামী লীগের এই নেতা বলেন, ২০১৯ সালে ঢাকা থেকে কলকাতা পর্যন্ত ক্রুজ সার্ভিস উদ্বোধন করেছি। আমাদের নয়টি ও ভারতে চারটি ক্রজ অতিক্রম করে যাচ্ছে। বাংলাদেশের সীমানায় প্রায় ১২০০ কিলোমিটার পথ আছে। বেনারশ থেকে হিব্রুগড় পর্যন্ত গেছে। সেখানে ২৮ জন ইউরোপিয়ান পর্যটক বাংলাদেশের অপার সৌর্ন্দর‌্য্য তারা উপভোগ করেছে। তারা শুধু অপার সৌন্দর্য্য উপভোগ করিনি বদলে যাওয়া বাংলাদেশকে তারা দেখেছে। শেখ হাসিনার উন্নয়ন ছড়িয়ে পরেছে।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও এএইচএম খায়রুজ্জামান লিটন, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা, রাজশাহী -১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ, রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য আব্দুল কালাম আজাদ, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য কাজী আবদুল ওয়াদুদ দারা, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আবদুল ওদুদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা। স্বাগত বক্তব্য দেন বিআইডব্লিউটিএ’র যুগ্মসচিব সেলিম ফকির।

জানা গেছে, ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের আগপর্যন্ত সুলতানগঞ্জ-মায়া গোদাগাড়ী-ভারতের লালগোলা নৌঘাটের মধ্যে নৌপথে বাণিজ্য চালু ছিল। পরে রুটটি বন্ধ হয়ে যায়। সোমবার বাংলাদেশ সীমান্তের সুলতানগঞ্জ নৌ-বন্দরটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধনের পরে রাজশাহীর সুলতানগঞ্জ ঘাটটি নদী বন্দরের মর্যাদা পেলো। সুলতানগঞ্জ নৌ-বন্দরের মাধ্যমে এসব পণ্য ভারত থেকে আমদানিতে সময় ও খরচ কমে যাবে। এতে উপকৃত হবেন বাংলাদেশ-ভারত দুই দেশের ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা আশা করছেন, বছরে এই নৌপথে দুই দেশের মধ্যে হাজার কোটি টাকার বাণিজ্য হবে।

উল্লেখ্য, রাজশাহী থেকে ভারতের মুর্শিদাবাদের ধূলিয়ান ও মায়া নৌবন্দর পর্যন্ত নৌরুটে নৌযান চালু ও রাজশাহীতে আন্তজার্তিক নৌবন্দর প্রতিষ্ঠায় গত ৫ বছর নিরলস প্রচেষ্টা চালিয়ে আসছিলেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এটি মেয়র লিটনের একটি নির্বাচনী প্রতিশ্রুতি। সুলতানগঞ্জ নৌবন্দর চালু ও সুলতানগঞ্জ-মায়া নৌপথে নৌযান চলাচল শুরুর মাধ্যমে মেয়র লিটনের নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন হলো এবং পূরণ হলো রাজশাহীবাসীর বহুল কাঙ্খিত স্বপ্ন।


Tag
আরও খবর